Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে রমরমা সুদের কারবারে পথে বসছে হাজারো মানুষ

ঝিনাইদহে রমরমা সুদের কারবারে পথে বসছে হাজারো মানুষ

ঝিনাইদহের সর্বত্রই চলছে রমরমা সুদের কারবার। অর্থনৈতিক চাপ, বেকারত্ব, ব্যবসায় লোকসান, আর সহজে ব্যাংক ঋণ না পাওয়ার সুযোগে অবৈধ সুদের কারবারিরা এখন জেলাজুড়ে যেন নতুন এক আধিপত্য গড়ে তুলেছে। 

সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছেন তারা। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অমানবিক সুদের ফাঁদ, যা অনেক পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে।

স্থানীয়রা জানান, সুদের টাকার এ বাজার এখন আর আগের মতো গোপন নেই। জনসমক্ষে, চায়ের দোকানে বসেই প্রকাশ্যেই স্টাম্পে স্বাক্ষর নিয়ে দেওয়া হচ্ছে সুদ।

মাত্র কয়েক ঘণ্টার মধ্যে টাকা হাতে পাওয়ার লোভে মানুষ অনায়াসে এসব ঋণ নেন অনেকে। তবে সুদ পরিশোধে গড়মিল হলেই শুরু হয় হুমকি-ধমকি, সামাজিক অপমান আবার কখনো কখনো তা গড়ায় আদালত পর্যন্ত।

ভুক্তভোগীরা জানান, সুদি কারবারিরা ঋণ দান করে মাসিক শতকরা ১৫ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত সুদ আদায় করে। এরা ১০ হাজার টাকা থেকে শুরু করে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে।

ঋণ দেওয়ার সময় তারা ঋণ গ্রহণকারীর কাছ থেকে ব্যাংকের খালি পাতার চেকে স্বাক্ষর করে নেয়। এর পাশাপাশি সাদা স্ট্যাম্পেও স্বাক্ষর নিয়ে থাকে।

টাকা পরিশোধ করতে না পারলে ব্ল্যাংক চেকের পাতায় ইচ্ছেমত টাকার অংক বসিয়ে নেয়। তারপর মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে অতিরিক্তি টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকে। 

কোনো কোনো কারবারিরা আদালতে মামলা পর্যন্ত ঠুকে দেয় ঋণ গ্রহীতার নামে। কারবারিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারে না।

খোঁজ নিয়ে জানা গেছে, শৈলকুপার হরিহরা গ্রামের জাহাঙ্গীর হোসেন, ইব্রাহিমপুর গ্রামের আমজাদ মোল্লা, রবিউল ইসলাম, রাসেল হোসেন, ভাটই বাজারের টিটু মোল্লা, চাঁদপুর গ্রামের আলতাফ হোসেন, আনারুল ইসলাম, রাজু হোসেন, শেখপাড়া এলাকার সিদ্দিক শেখ, সাঈদুর রহমান, কোরবান আলী, সারুটিয় এলাকার সুদে কানাই ও রবিউল ইসলাম, সাধুহাটি গ্রামের আব্দুল মান্নান মেম্বার, সদর উপজেলার পাগলাকানাই এলাকার গৌতম কুমার ঘোষ, কুলবাড়িয়া গ্রামের আলতাফ হোসেন, কালীগঞ্জের বড় তালিয়ান গ্রামের রেজাউল ইসলাম ও শরিফুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলার ফাজেলপুর গ্রামের শরিফুল ইসলাম, তালসার গ্রামের আলতাফ হোসেন, সাবদারপুর গ্রামের নাজির উদ্দিনসহ দেড় শতাধিক সুদি মহাজন গোটা জেলাব্যাপী দাপিয়ে বেড়ালেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয়ী কে এই ফাতিমা বশ

1

স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক ক

2

এই দেশের মানুষই ছিল তাঁর পরিবার, সত্তা, অস্তিত্ব

3

জুলাই গণঅভ্যুত্থানের মামলাসহ ৫টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর

4

সিদ্ধান্ত পরিবর্তন, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিক শ

5

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

6

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

7

জবিতে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও একদিনের শোক ঘোষণা

8

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ২৮

9

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

10

গণভোটে থাকবে যে ৪ প্রশ্ন

11

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

12

১১ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

13

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিঘ্ন: হাসপাতালে ভিড় না করার অনুরোধ

15

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের

16

সচিবালয়ে আন্দোলন, পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

17

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

18

সিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

19

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, মেয়েরা এগিয়ে

20
সর্বশেষ সব খবর