Deleted
প্রকাশ : সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মুন্সিগঞ্জে সদরে মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর নামের একজন নিহত হয়েছে।

সোমবার ভোর ৭টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় এঘটনা ঘটে। নিহত আরিফ চর ডুমুরিয়া এলাকার খবির মীরের ছেলে। এ ঘটনায় আরঅ ১জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক ও এলাকার ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন গ্রুপের বিরোধ চলমান ছিল। এই বিরোধকে কেন্দ্র করে সোমবার সকালে সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময় হয়। এসময় আওলাদ গ্রুপের আরিফ মীর গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এদের মধ্যে আরিফকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু বরণ করে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

1

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

2

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে ল

3

আজ ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

4

মানবতাবিরোধী মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

5

নির্বাচনকে সামনে রেখে ১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

6

জাতীয় কবির কবরের পাশে সমাহিত হলেন শহীদ ওসমান হাদি

7

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

8

ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

9

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

10

তারেক রহমানকে সমর্থন দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরশাদুল

11

ইউরোপ—আমেরিকায় ইসলামের পুনর্জাগরণ: এক নবদিগন্তের সূচনা

12

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স ,আপাতত খালেদা জিয়াকে লন্ডন নেয়া স

13

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

14

মা-মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী গ্রেপ্তার

15

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

16

ঢাকায় পৌঁছেই সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান

17

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

18

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

19

আদালত অবমাননা : নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান

20
সর্বশেষ সব খবর