Ziaur Rahman Bokul
প্রকাশ : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

মুহসিন মোল্লা: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে একাট্টা হয়েছেন স্থানীয় শীর্ষ চার নেতা। তারা হলেন—রেজাউল করিম খান চুন্নু, খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল, রুহুল আমিন এবং অ্যাডভোকেট শরিফুল ইসলাম।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরে তাদের নেতৃত্বে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলের ক্ষুব্ধ নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন।

মনোনয়ন নিয়ে ক্ষোভ ও তুলনা: গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেন। এতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে তুমুল জনপ্রিয় মজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা খুশি হলেও, কিশোরগঞ্জ-১ আসনে মাজহারুল ইসলামের নাম আসায় বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, "যার জনপ্রিয়তা পৌরসভা নির্বাচনে একজন কমিশনারের সমানও নয়, তাকে দুটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের ত্যাগী নেতাকর্মীরা তাকে চেনেন না, সাধারণ মানুষের কাছেও তিনি অপরিচিত।"

সিন্ডিকেট ও অর্থ লেনদেনের অভিযোগ: মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে বক্তারা বলেন, কিশোরগঞ্জের এই মনোনয়ন একটি বিশেষ ‘সিন্ডিকেট’-এর মাধ্যমে হয়েছে। অভিযোগের তীর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের দিকে। তৃণমূলের দাবি, শরীফুল আলমের লবিং এবং বড় অংকের আর্থিক লেনদেনের মাধ্যমেই তার মদদপুষ্ট মাজহারুল ইসলামকে এই মনোনয়ন পাইয়ে দেওয়া হয়েছে।

মাঠের পরিস্থিতি: শুক্রবার খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কর্মসূচি থাকায় পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও ভেতরে ভেতরে ক্ষোভ দানা বাঁধছিল। শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল ঢাকা থেকে কিশোরগঞ্জে ফিরলে হাজারো নেতাকর্মী তাকে পুরাতন স্টেডিয়াম এলাকায় নিয়ে যান। সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিক্ষোভ সমাবেশে নেতারা প্রশ্ন তোলেন, "খালেদা জিয়া যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন দলের ভেতরে কি মাইনাস ফর্মুলা চলছে? জিয়া পরিবারের অবর্তমানে কি দল হাইজ্যাক হয়ে যাচ্ছে?" অবিলম্বে এই পকেট কমিটি ও বিতর্কিত মনোনয়ন বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ঐক্যবদ্ধ এই চার নেতা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

1

মিললো রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয়

2

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

3

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

4

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ

5

ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে ভুটানের প্রধানমন্ত্রীর সফর:

6

রাষ্ট্র ৭১-এর স্বপ্ন পূরণ করতে পারেনি: তথ্য উপদেষ্টা

7

একদিনে গ্রেফতার ১৬৪৯, উদ্ধার আগ্নেয়াস্ত্র ককটেল

8

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

9

ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনী

10

কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বদলাতে হবে

11

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

12

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন স্থগিত

13

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

14

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

15

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা

16

হাদি-খালেদা জিয়াসহ যাদের বিজয় উৎসর্গ করলেন জকসুর ভিপি

17

বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি: নরেন্দ্র মোদি

18

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

19

প্লট জালিয়াতির মামলায় হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

20
সর্বশেষ সব খবর