Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

কিশোরগঞ্জে তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের সমবায় অডিটোরিয়ামে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রহুল হোসাইন এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন।

মাহফিলে সদর উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা তারেক রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক, আন্দোলন-সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা এবং দলের প্রতি তার দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন।

আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে গরিব ও অসহায় মানুষের মাঝে তবারক হিসেবে খাবার বিতরণ করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ডায়াবেটিসে ভুগছে ১ কোটি ৩৮ লাখ মানুষ

1

ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের

2

ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

3

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

4

মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো বিডি ক্

5

ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

6

‘বানিয়াচং থানা ও এসআই সন্তোষকে আমরাই পুড়িয়েছি’

7

মেজর আখতারের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জামায়াতে যোগ

8

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মারা গেলেন ঘুমন্ত চা

9

ভূমিকম্পে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সচিবালয়ের নতুন ভবনে ফ

10

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

11

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

12

জনগণকে বোকা বানাবেন না: মির্জা ফখরুল

13

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

14

এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামীর পদত্যাগ

15

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

16

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

17

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র (একাংশ) চেয়ারম

18

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

19

মেসির জোড়া অ্যাসিস্টে শিরোপা জিতলো ইন্টার মায়ামি

20
সর্বশেষ সব খবর