Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হেফাজত আমিরের দোয়া নিলেন জামায়াত সেক্রেটারি

হেফাজত আমিরের দোয়া নিলেন জামায়াত সেক্রেটারি

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দোয়া বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিতে নিহত শহীদ পরিবারের কাছে চেক বিতরণ অনুষ্ঠানের পর তাদের দেখা হয়।

জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের নিজস্ব ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ ও ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ পরিবারের কাছে চেক বিতরণ অনুষ্ঠানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করেন এবং দোয়া বিনিময় করেন।

সম্প্রতি জামায়াতে ইসলামীকে নিয়ে হেফাজত আমিরের একাধিক বক্তব্য রাজনৈতিক মহলে নানা রকম আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সেসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতিও দিয়েছে জামায়াত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

1

আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে: পাক সেনাপ্রধা

2

তুরস্কে আইএসের আস্তানায় অভিযানে ৩ পুলিশসহ নিহত ৯

3

ভারতেই বাংলাদেশের জন্য বিকল্প ভেন্যু খুঁজছে আইসিসি

4

২০২৬ সালে কতদিন সরকারি ছুটি, জানালেন প্রেস সচিব

5

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

6

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

7

ঘরের মাঠে দাপুটে বাংলাদেশ ,বড় ব্যাবধানে সিরিজ জয়

8

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

9

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

10

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

11

শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জাসদের

12

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

13

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

14

ফের বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

15

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

16

গ্রুপিং রাজনীতি: মাগুরা-২ আসনে ধানের শীষের ভরাডুবির শঙ্কা

17

হাসিনার কারণেই বেগম জিয়ার অসুস্থতা: রিজভী

18

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

19

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

20
সর্বশেষ সব খবর