Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসায় বিঘ্ন: হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির

খালেদা জিয়ার চিকিৎসায় বিঘ্ন: হাসপাতালে ভিড় না করার অনুরোধ বিএনপির

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসার সুবিধার্থে এবং হাসপাতালে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সেখানে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থ দেশনেত্রীকে একনজর দেখতে বা তার স্বাস্থ্যের খোঁজ নিতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ হাসপাতালে ভিড় করছেন। বেগম জিয়ার প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার কারণেই এই জনসমাগম বাড়ছে। কিন্তু এই ভিড়ের কারণে বেগম খালেদা জিয়াসহ হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা প্রদানে বিঘ্ন ঘটছে।

এই পরিস্থিতি বিবেচনায়, বিএনপি এবং দেশনেত্রীর পরিবারের পক্ষ থেকে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের আগে অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

1

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

2

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

3

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

4

৩২৫ ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ, দ্রুত সংযোগের নির্দেশ ইসির

5

আ.লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতি’ ভুলে গেলে চলবে না: সালাহউদ্দি

6

৪৭ লাখ টাকার লক্ষ্য পূরণ, অনুদান গ্রহণ না করার ঘোষণা জারার

7

দাওরায়ে হাদিসের সনদ দিয়ে নিকাহ রেজিস্ট্রার, আসিফ নজরুলকে ধন্

8

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা-সোমিতরা

9

শততম টেষ্ট খেলতে নেমে ৯৯ রানে অপরাজিত মুশফিক

10

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

11

দেশের ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, প্রস্তুত হচ্ছে হাসপাতাল

12

৭৮৫০০ বাংলাদেশি হজ করতে পারবেন ২০২৬ সালে

13

শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর স্নিগ্ধকে বগুড়ার শিবগঞ্জে আবেগ

14

প্রিয় নেতার অপেক্ষায় স্মৃতিসৌধে লাখো নেতাকর্মী

15

ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাইলেন স্বরাষ্ট্র

16

আলিমেও সাফল্য অব্যাহত এনএস কামিল মাদ্রাসার

17

চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে স

18

প্রতিবন্ধক হওয়ায় অভিমানী প্রার্থীদের সরাতে তৎপর বিএনপি

19

একনেকে অনুমোদন হলো ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্প

20
সর্বশেষ সব খবর