Deleted
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ আটটি দল আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে নানা সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসও। 

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক কওমি মাদ্রাসাভিত্তিক ‘অরাজনৈতিক’ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে জোটবদ্ধ হওয়ায় আল্লামা মামুনুল হককে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ায় মামুনুল হককে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এছাড়াও, আলোচিত দাবিটি ভুয়া বলে রিউমর স্ক্যানারকে হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পোস্টে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ আল্লামা মামুনুল হককে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

পাশাপাশি, হেফাজতে ইসলাম বাংলাদেশের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন আলোচিত দাবিটি ভুয়া। প্রকৃতপক্ষে মামুনুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব হিসেবে এখনও বহাল আছেন।

সুতরাং, বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে জোটবদ্ধ হওয়ায় আল্লামা মামুনুল হককে হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র
Rumor Scanner’s analysis 
Hefazat-e-Islam Bangladesh – Facebook Post 
Statement of ​Maulana Afsar Mahmud, Office Secretary of Hefazat-e-Islam Bangladesh

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

1

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

2

চট্টগ্রাম বন্দরে ‘বিএনপি কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি ও হামলা, শ

3

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

4

জমির বিরোধে ভাতিজার লাথিতে চাচা খুন

5

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর

6

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

7

ভাতের পাতে কাঁচামরিচ: অভ্যাসে ক্ষতি নাকি লাভ? যা বলছেন বিশেষ

8

হাদি হত্যা: ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব

9

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

10

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

11

ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা

12

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

13

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

14

আইনি বাধার মুখে ৩ শহর থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহার

15

টাঙ্গাইল এখন 'মিছিলের শহর', মনোনয়ন ঘিরে সরব বিএনপি

16

যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে পরাজিত করেছে ইরান

17

ভরিতে সাড়ে ৫ হাজার কমল স্বর্ণের দাম, রবিবার থেকে কার্যকর

18

ধর্মের অপব্যবহার করে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না: ধর্ম

19

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

20
সর্বশেষ সব খবর