Deleted
প্রকাশ : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন।’

জুবাইদা রহমানের রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে আমীর খসরু বলেন, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা তার স্বাস্থ্যগত পরিস্থিতির ওপর নির্ভর করছে। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত হবে। 

তিনি জানান, খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। 

তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা প্রস্তুত রয়েছে। 

মেডিকেল বোর্ড যখন সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স এসে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে। সবকিছু কাতার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় হচ্ছে, তারা জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। 

এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও আছেন। গতকাল তিনি ঢাকায় এসেছেন তার শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে।

আইএ/সকালবেলা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম

1

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

2

দেশে খাদ্য নিরাপত্তার সংকট, করণীয় কী?

3

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

4

যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক , চলাচলে ভোগান্তি

5

দেশ ছাড়তে চাপ দেওয়া হচ্ছে ইমরান খানকে

6

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস

7

বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতিতে শেখ হাসিনার গভীর ‘উদ্বেগ’ প্

8

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

9

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

10

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

11

ঢাকার আবহাওয়া কেমন থাকতে পারে, জানাল অধিদপ্তর

12

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

13

বছরের প্রথম দিনেই শতভাগ বই পেলো প্রাথমিকের শিক্ষার্থীরা

14

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

15

থাইল্যান্ডে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট, ২ মাসের মধ্যে নির্বা

16

১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

17

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ‘আজীবন বহিষ্

18

দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মায়ের শেষ

19

‘ছাত্র-জনতার আত্মদানে প্রসারিত হয়েছে গণতন্ত্রের মুক্তির পথ’

20
সর্বশেষ সব খবর