Deleted
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিকদের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিকদের শোক

দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থেকে অবশেষে পরপারে পাড়ি জমালেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তার মৃত্যু হয় বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে। 

বিএনপিপ্রধানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। সকালেই বিবৃতি দিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে।

শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেতাকে হারালো।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনাবসানে গভীর শোক প্রকাশ করে বলেছেন, দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে তার নাম আপসহীন নেত্রী হিসেবে থাকবে।

বিবৃতিতে বলা হয়, আশির দশকে সামরিক শাসক জেনারেল এরশাদের স্বৈরাচারী সরকার উচ্ছেদের আন্দোলনে তার আপসহীন ভূমিকা জনগণ মনে রাখবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার বিরোধী আন্দোলনে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে  তিনি ছিলেন দৃঢ়। 

খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাসে শোক প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে রাজনীতিতে চিরদিনের মতো একজন আপসহীন নেত্রীর শূন্যতা সৃষ্টি হলো। অত্যন্ত গভীর পরিতাপ ও দুঃখের সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীকে স্মরণ করছি।

সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল খালেদা জিয়ার পুত্র তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

বানীতে এম এ আউয়াল বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র যখনই বিপদে পড়েছে তখন বেগম জিয়া তার সমস্ত শক্তি নিয়ে দেশ ও জনগণের পাশে অবস্থান নিয়েছেন। যে কারণে মানুষ তাকে মা, মাটি ও মানুষের নেত্রী হিসেবে জানে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহা জাদু গানে মঞ্চ মাতালেন তানজিন তিশা | Tanjin Tisha | Dail

1

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

2

আম্মারের বক্তব্যের তীব্র নিন্দা জানালো আইন বিভাগের শিক্ষার্থ

3

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ্যাব-এর দোয়া মাহফিল

4

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

5

ঢাকার ৫ আসনে বাতিল হলো ১২ প্রার্থীর মনোনয়ন

6

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

7

শোকের দিনে বিরহের বার্তা পেলেন রুমিন ফারহানা

8

কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে খালেদ সাইফুল্লাহ সোহে

9

যুক্তির রাজনীতিতে বিএনপির নতুন মুখ সালাহউদ্দিন আহমেদ, আলোচনা

10

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

11

কক্সবাজারে খেলার সময় ৪ শিশুকে অপহরণ

12

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার করল রবিন ডাকাত

13

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

14

জামায়াতের কক্সবাজার-২ আসনের প্রার্থী আজাদের মনোনয়ন বাতিল

15

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

16

ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

17

মিথ্যা সংবাদের প্রতিবাদে নিয়ামতপুরে বিএনপি নেতার সংবাদ সম্মে

18

মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ

19

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

20
সর্বশেষ সব খবর