Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কর্মীদের ওপর হামলা, বিএনপিকে সতর্ক করল জামায়াত

কর্মীদের ওপর হামলা, বিএনপিকে সতর্ক করল জামায়াত

নওগাঁ, নোয়াখালী ও ঝিনাইদহে জামায়াত কর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপিকে অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। 
বুধবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াতের নারী সদস্যদের নির্বাচনি উঠান বৈঠকে এক যুবক আকস্মিকভাবে প্রবেশ করে তর্কে জড়ায় এবং হামলা চালায়।
একই দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে জামায়াতের নারী কর্মীদের কোরআন তালিমের ক্লাসে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর ও নারীদের হেনস্তা করা হয়। এতে তালিম ক্লাসটি পণ্ড হয়ে যায়।
এছাড়া গত ২০ অক্টোবর ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে গণসংযোগে থাকা জামায়াতের নারী কর্মীদের ওপর বিএনপি নেতাদের নেতৃত্বে হামলার অভিযোগ করেন অধ্যাপক পরওয়ার। ওই হামলায় আটজন গুরুতর আহত হন বলে তিনি দাবি করেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনি সমাবেশ, আলোচনা সভা কিংবা কোরআনের তালিম আয়োজন করা সাংবিধানিক অধিকার। নারী কর্মীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’
তিনি আরও বলেন, ‘নারী কর্মীদের ওপর হামলা আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলের কথাই স্মরণ করিয়ে দেয়, যা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয়। বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করছি, যেন তারা তাদের কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখেন। অন্যথায় সাধারণ জনগণ এই কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল-৫: টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

1

পশুখাদ্যের দাম বৃদ্ধিতে খামারিরা ক্ষতিগ্রস্ত: ফরিদা আখতার

2

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

3

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এলেন ব্রিটিশ চিকিৎসক

4

ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনী

5

উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন

6

তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

7

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

8

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতু

9

১০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ জেলেনস্কির বন্ধুর বিরুদ্ধে

10

খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্ত নয়: বিএনপি

11

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

12

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা উঠবে কার হাতে ?

13

১১ লাখ গাড়িচালক পাচ্ছেন না স্মার্ট কার্ড লাইসেন্স

14

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষ

15

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

16

জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা: চিফ প

17

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

18

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

19

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক ম

20
সর্বশেষ সব খবর