Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় ফখরুল বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এই দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না। এবার নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। 

শেখ হাসিনার উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দিল্লিতে বসে থেকে গাড়ি পোড়াবে, দেশের সম্পদ নষ্ট করবে। বাংলাদেশে আসবে? আমরা তাকে আসতে দিতে পারি না। সাহস থাকলে জনগণের সামনে আসতে হবে। খালেদা জিয়া জেলে ছিলেন ছয় বছর। আপনি আসেন জেলে থাকেন সাত-আট বছর। 

মির্জা ফখরুল বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।
 
পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।

এ সময় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ-সভাপতি ওরায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

1

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

2

বাউলের কটূক্তি: মানিকগঞ্জে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন, বিশৃ

3

ত্রিভুজ প্রেমের ভয়ংকর পরিণতি: শেষে ২৬ খণ্ড হয়ে ড্রামে

4

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

5

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

6

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

7

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

8

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

9

শিক্ষকরা কর্মবিরতিতে গেলেও পরীক্ষা নিচ্ছেন অভিভাবকরা

10

জোনাকি আইডিয়াল স্কুলে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

11

চকবাজারে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

12

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সা

13

বেগম জিয়া: এক টুকরো সুখ ও দুঃখের উজ্জ্বল স্মৃতি

14

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

15

বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় ন

16

এনসিপিকে ১০টি আসন ছাড়তে রাজি বিএনপি

17

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

18

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

19

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

20
সর্বশেষ সব খবর