Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জান্নাতের টিকিট দিতে পারব না, তবে উন্নয়ন নিশ্চিত করব: মির্জা আব্বাস

জান্নাতের টিকিট দিতে পারব না, তবে উন্নয়ন নিশ্চিত করব: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তিনি মানুষকে জান্নাতের টিকিট দিতে পারবেন না, তবে জনগণ তাকে ভোট দিলে তিনি এলাকার উন্নয়ন নিশ্চিত করবেন। একইসঙ্গে তিনি তার সংসদীয় এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

​বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​বক্তব্যে ধর্মীয় প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, "জান্নাতের টিকিট আমি দিতে পারব না। কিন্তু আপনারা ভোট দিলে আমি উন্নয়ন করতে পারব।" তিনি একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে প্রশ্ন তোলেন, "যদি জামায়াতকে ভোট দিলেই জান্নাত পাওয়া যায়, তাহলে আর নামাজ-রোজার প্রয়োজন কী?"

​নিজের এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তিনি বলেন, "বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক। আমার এলাকায় আমি এসব চলতে দেব না। ফুটপাত থেকে কারা ভাড়া আদায় করে, তাও খুঁজে বের করা হবে।"

​ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বিগত সরকার ক্ষমতায় টিকে থাকার স্বার্থেই এগুলো সচল রেখেছিল। তিনি অভিযোগ করে বলেন, "গ্রাম-গঞ্জের আওয়ামী লীগ নেতারা এখন ঢাকায় এসে ব্যাটারিচালিত রিকশা চালাচ্ছে।"

​এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেবে বিএনপি : তারেক রহমা

1

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের আভাস

2

ঢাকার বিষাক্ত বাতাসে শ্বাসকষ্ট: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

3

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

4

প্রযুক্তিগত জ্ঞান না থাকায় বাড়ে নারী ও কন্যার প্রতি সাইবার

5

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

6

দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে : তা

7

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেভাবে ভোট দেবেন প্রবাসীরা

8

বাঘাইছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

9

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহি

10

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

11

খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন: জামা

12

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

13

বিটিআরসি কার্যালয়ে ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

14

৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মাম

15

জ্যোতির বিধ্বংসী ব্যাটিং ও রাবেয়ার ঘূর্ণিতে ডাচদের হারালো বা

16

হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

17

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

18

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

19

বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

20
সর্বশেষ সব খবর