Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণভোটের রায় না মানলে জনগণ প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

গণভোটের রায় না মানলে জনগণ প্রত্যাখ্যান করবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, গণভোটের রায় যারা মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে তরুণ কৃষি উদ্যোক্তা বিষয়ক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

এ সময় আখতার হোসেন বলেন, "ইদানীং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা আগেও গণভোটের বিরুদ্ধে ক্যাম্পেইন করে জনগণের বিরুদ্ধে গিয়েছিলেন। গণভোটের রায় যারা মানবেন না, তারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করেছেন। জনগণও তাদের প্রত্যাখ্যান করবে।"

তিনি সংস্কার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "জুলাই সনদের ব্যাপারে অনেক দল ধোঁয়াশা তৈরি করেছে, যা আমরা সন্দেহের দৃষ্টিতে দেখি। সংস্কার প্রক্রিয়া ‘সরকারের মর্জিমাফিক’ ভাগ হওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।"

কৃষকদের অধিকারের বিষয়টি তুলে ধরে এনসিপি নেতা বলেন, "কিছু রাজনৈতিক দল গণভোটের আড়ালে কৃষকের অধিকারকে গৌণ করে তুলছে। গণভোট এবং কৃষকদের অধিকার দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একই সূত্রে গাঁথা।"

আখতার হোসেন অভিযোগ করে বলেন, "আওয়ামী বয়ানে 'উন্নয়নের বাংলাদেশে' এতদিন কৃষকরা ঠকেছে এবং ঋণের জালে আটকা পড়েছে। অন্যদিকে, আওয়ামী লীগ নেতারা দেশের টাকা বাইরে পাচার করেছেন। আমরা প্রত্যাশা করি, কৃষিকে বাঁচিয়ে রাখার মাধ্যমে একটি পলিসি-নির্ভর বাংলাদেশ তৈরি হবে।"

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, "৫ আগস্টের পরও এমন সহিংসতা-মারামারি আমাদের হতাশ করেছে।"

তিনি আরও বলেন, "কৃষিকে আলাদা খাত হিসেবে বিবেচনা না করে মূল ধারায় নিয়ে আসতে হবে। এনসিপি চায় একজন কৃষক যেন সংসদে যেতে পারে এবং নিজের অধিকারের কথা নিজেই বলতে পারে। কৃষিকে আধিপত্য থেকে মুক্ত করতে পারলেই কৃষিবিপ্লব হবে।"

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

1

শীত বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

2

নির্বাচন-গণভোটে জনসচেতনতা কার্যক্রম সমন্বয় করবেন আলী রীয়াজ

3

শোকের দিনে বিরহের বার্তা পেলেন রুমিন ফারহানা

4

ভারত না চাইলে আমরা শেখ হাসিনাকে থামাতে পারবো না: পররাষ্ট্র উ

5

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

6

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ

7

শিকলবন্দী শান্তর চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও, তুলে দিলেন ১৫

8

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

9

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

10

জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল সারজিস আলমের

11

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

12

নির্বাচন ঘিরে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

13

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

14

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

15

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

16

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

17

লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কা

18

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

19

বেগম জিয়া-তারেক রহমানের নিরাপত্তা প্রধান শামছুল ইসলাম

20
সর্বশেষ সব খবর