Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির জন্য পরিবার 'ত্যাগ', ধানের শীষ পেলেন সেই শ্রাবণ

বিএনপির জন্য পরিবার 'ত্যাগ', ধানের শীষ পেলেন সেই শ্রাবণ

পরিবারের সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকলেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন রওনকুল ইসলাম শ্রাবণ। বিএনপির রাজনীতি বেছে নেওয়ায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। সেই ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে লড়বেন 'ধানের শীষ' প্রতীক নিয়ে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রাথমিক প্রার্থীদের তালিকা ঘোষণা করেন, যেখানে শ্রাবণের মনোনয়ন নিশ্চিত করা হয়।

প্রায় এক যুগ পর, গত ২০ সেপ্টেম্বর শ্রাবণ তার নিজ নির্বাচনী এলাকা যশোরের কেশবপুরে ফিরে আসেন এবং নেতাকর্মীদের বিপুল ভালোবাসায় সিক্ত হন। সেদিনই তিনি যশোর-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেন।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রাবণ বলেন, "আমার পরিবার ভিন্ন মতাদর্শের হলেও নির্বাচনে তার কোনো প্রভাব পড়বে না। দলে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব থাকলেও, আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই।" তিনি নির্বাচিত হলে কেশবপুরের প্রধান সমস্যা জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কাজ করারও অঙ্গীকার করেন।

আওয়ামী লীগ পরিবার থেকে ছাত্রদলের সভাপতি:

শ্রাবণের গ্রামের বাড়ি কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে। তার বাবা মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান। শ্রাবণের বড় ভাই মুস্তাফিজুল ইসলাম সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান (বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত), আরেক ভাই মোজাহিদুল ইসলাম উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এবং ছোট ভাই আজাহারুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।

২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়েই ছাত্রদলের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন শ্রাবণ। ২০২২ সালে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। ২০২৩ সালের আগস্টে তাকে ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও দুই মাস পরই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়।

আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়েও বিএনপির রাজনীতিতে দৃঢ়তার কারণে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। চলতি বছরের ২০ সেপ্টেম্বর প্রায় এক যুগ পর নিজ জন্মভূমিতে ফিরে তিনি বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন, তবে নিজ বাড়িতে যাননি বা পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করেননি বলে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কম

1

সীমান্তে পচছে ৩০ হাজার টন পেঁয়াজ, বিপুল ক্ষতির মুখে ভারতীয়

2

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি;

3

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

4

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, আগের মতো পাতানো নির্বাচন হবে

5

জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

6

সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেলো ক্রীড়া সাংবাদিক জহির ভূইয়ার প্রা

7

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

8

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

9

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

10

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

11

ইয়েমেনে সামরিক হামলা করবে সৌদি নেতৃত্বাধীন জোট

12

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয

13

মেজর আখতারের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জামায়াতে যোগ

14

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

15

জাতিসঘের প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকা

16

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

17

টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

18

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক ও প্রধান নির্বাহী

19

দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

20
সর্বশেষ সব খবর