Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা কাঠামো নতুনভাবে পর্যালোচনা ও সুপারিশের কাজে আরও এক ধাপ এগোচ্ছে জাতীয় বেতন কমিশন। এ লক্ষ্যে আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন।

পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করবেন। পে কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করেই চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে।

এর আগে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতি— এই চার শ্রেণিতে প্রশ্নমালার মাধ্যমে অনলাইনে মতামত সংগ্রহ করে কমিশন।

গত ২৭ জুলাই গঠিত হয় জাতীয় বেতন কমিশন, যাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, বেতন কাঠামোর জন্য একটি পৃথক পে কমিশন কাজ করছে।

তিনি জানান, তিনটি রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলো যাচাই–বাছাই করেই চূড়ান্ত সুপারিশ নির্ধারণ করা হবে। বর্তমান সরকার কাঠামোর ভিত্তি তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।

অর্থ উপদেষ্টা বলেন, গত আট বছরে এ খাতে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ হয়নি, তাই এবার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাজেটসংশ্লিষ্ট বাস্তবতা এবং সামাজিক খাতে ব্যয়ের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দেবে না কেন? এটিই তো যৌক্তিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে আরএসএফের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭৯

1

অবৈধ অস্ত্রের ঝনঝনানি, দেশব্যাপী বাড়ছে খুন ও সহিংসতা

2

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

3

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

4

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা ব

5

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক

6

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনও সময় গ্রেফতার: ডিএ

7

ডেইলি স্টার ভবনের সামনে হেনস্তার শিকার নিউ এজ সম্পাদক

8

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

9

জামায়াতকে আবার নিষিদ্ধ করা হোক: আলাল

10

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

11

হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৯৪

12

চিলির নির্বাচনে কট্টর ডানপন্থি নেতার জয়লাভ

13

লিভার সুস্থ রাখবে শীতের এই ৩টি উষ্ণ পানীয়

14

হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপির মঞ্

15

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান

16

এশিয়ান টাউনস্কেপ পুরস্কার উঠলো রাজউকের হাতে

17

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

18

শুরু হচ্ছে আইসিটি বিভাগের সহযোগিতায় 'ফ্রিল্যান্স ফোকাস' প্

19

ইরানে বন্ধ ইন্টারনেট, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

20
সর্বশেষ সব খবর