Deleted
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ নির্বাচন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সততার ওপর জোর স্বরাষ্ট্র উপদেষ্টার

শান্তিপূর্ণ নির্বাচন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সততার ওপর জোর স্বরাষ্ট্র উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে তিন জন অস্ত্রধারী, ছয় জন অস্ত্রবিহীন পুরুষ এবং চার জন অস্ত্রবিহীন নারী সদস্য নিয়োজিত থাকবেন। অস্ত্রধারী সদস্যদের মধ্য থেকে একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে। এ সময় নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে— এমন যেকোনও অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ড থেকে আনসার সদস্যদের বিরত থাকার নির্দেশ দেন তিনি।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, জাতীয় নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত বছরের আগস্ট মাস থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে। নতুন প্রশিক্ষণ নীতিমালার আওতায় ইতোমধ্যে প্রায় ৫৬ হাজার উপজেলা/থানা কোম্পানি আনসার, ২ লাখ ৫৫ হাজার ভিডিপি ও টিডিপি সদস্য এবং ৩ হাজারের বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রায় সাড়ে ৪ লাখ সদস্যকে এসটিডিএমএস সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে। তিনি নবীন আনসার সদস্যদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবন শুরুর আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ডিজিটাল ব্যবস্থাপনার সম্প্রসারণ, জবাবদিহি নিশ্চিতকরণ, প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আনসার ও ভিডিপিকে আরও আধুনিক ও কার্যকর বাহিনীতে রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি তৃণমূল সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং চার ক্যাটাগরিতে চার জন সেরা চৌকস প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন। সেরা চৌকস প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত হন ৪১তম বিসিএস আনসার ক্যাডারের সহকারী পরিচালক শামীম রেজা, উপজেলা প্রশিক্ষক সোহানুর রহমান রাসেল, আনসার ব্যাটালিয়ন ২৬তম ব্যাচের সিপাহী মো. সেলিম শাহরিয়ার এবং ২৭তম ব্যাচের সিপাহী মো. মারুফ রানা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান জানান, আনসারের ইতিহাসে এবারই সর্বোচ্চ ৩ হাজার ২৩৭ জন প্রশিক্ষণার্থী একসঙ্গে পাসিং আউট প্যারেড সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছেন ৪১তম বিসিএস আনসার ক্যাডারের ১৫ জন কর্মকর্তা, ৮৮ জন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের মোট ৩ হাজার ১৩৪ জন সদস্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ

1

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

2

আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই কল্পনার বাইরে ছিল: তাসনিম জ

3

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

4

জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা: চিফ প

5

বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করা যায় ন

6

পাটকেলঘাটায় কোটি টাকার সরকারি জমি দখলের অভিযোগ বাপ্পি সাধুর

7

তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্

8

ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করার আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ

9

ব্রিটিশবিরোধী সংগ্রামী মনোরমা বসুর স্মৃতিতে শিক্ষাবৃত্তি পেল

10

নিউইয়র্কের কারাগারে মাদুরো, বললেন ‘শুভ রাত্রি’

11

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

12

কালিহাতীতে স্কুলছাত্রী ধর্ষণ: অভিযুক্তকে পালাতে সহযোগিতা করল

13

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

14

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ, রয়েছেন চিকিৎসকদের প

15

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ই

16

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ

17

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

18

বিএনপিতে নমিনেশন পরিবর্তনের হিড়িক!

19

বর্ণিল আয়োজনে কুবিতে শুরু ‘ফিন ফেস্ট-২০২৬’

20
সর্বশেষ সব খবর