Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সরকারের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পদত্যাগকারী উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

প্রেস ব্রিফিং: সূত্র জানায়, দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করা হবে।

নেপথ্যের কারণ ও প্রেক্ষাপট: সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সাপ্তাহিক বৈঠকে এই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের বিষয়টি উঠে আসে। সরকারের উচ্চপর্যায় এবং উপদেষ্টা পরিষদের অনেকের মধ্যে একটি সাধারণ ঐকমত্য প্রতিষ্ঠিত হয় যে, আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের সরকারে থাকা উচিত হবে না—তারা নির্বাচনে অংশ নিন বা না নিন।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝিতেই সরকারের শীর্ষ পর্যায় থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা আরও কিছুটা সময় চেয়েছিলেন। মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহ প্রকাশ করে নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানিয়েছিলেন। তবে গত মাসের মাঝামাঝি সময়ে আবারও তাদের পদত্যাগের জন্য তাগাদা দেওয়া হয়। অবশেষে তফসিল ঘোষণার ঠিক আগমুহূর্তে তারা সরে দাঁড়ালেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজনকে সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

1

পঞ্চগড়ের বোদায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা ইভেন্ট অনুষ্ঠিত

2

৬ ঘণ্টা আটকা থাকার পর সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা

3

গ্রুপিং রাজনীতি: মাগুরা-২ আসনে ধানের শীষের ভরাডুবির শঙ্কা

4

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

5

রাবির ৩ শিক্ষক বরখাস্ত, দণ্ডিত ৫ শিক্ষার্থী

6

‘বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে, ছাগল আর গরুর দাম এক হতে পার

7

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

8

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

9

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

10

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

11

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ‘আজীবন বহিষ্

12

দেশের ৩৫ জেলায় ছড়িয়েছে নিপাহ ভাইরাস, প্রস্তুত হচ্ছে হাসপাতাল

13

পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র: আব্দুস

14

ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দে

15

গাজা ইস্যুতে জাতিসংঘে ট্রাম্পের প্রস্তাব পাস, প্রত্যাখ্যান হ

16

ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনায় তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মা

17

নরসিংদীতে জমি নিয়ে বিরোধ, ২ ভাইকে কুপিয়ে হত্যা

18

গাইবান্ধার ৫ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় পার্টি

19

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভি

20
সর্বশেষ সব খবর