Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সবজির দামে লেগেছে লকডাউনের আগুন

সবজির দামে লেগেছে লকডাউনের আগুন

বিগত চার মাসের তুলনায় চলতি মাসের শুরুতে সবজির দাম কিছুটা কমলেও, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজারে সবজির দাম ফের বেড়েছে। বিক্রেতারা এর কারণ হিসেবে বলছেন, গতকালের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে ঢাকায় সবজির ট্রাক কম এসেছে, যার ফলে বাজারে সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে।

আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে। সাপ্তাহিক ছুটির দিনে সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা হতাশ হয়েছেন।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, যা আগের সপ্তাহে ৬০ টাকার ঘরে ছিল। এছাড়াও প্রতি কেজি শিম ১২০ টাকা, বেগুন প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি শসা ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, মূলা প্রতি কেজি ৬০ টাকা, পাকা টমেটো প্রতি কেজি ১৪০ টাকা এবং গাজর প্রতি কেজি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাড্ডা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুল আলিম। তিনি বলেন, "গত সপ্তাহে সবজি কম দামে কিনলাম, আজ সে সবই সবজি অতিরিক্ত ২০-৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। আজ প্রতিটি সবজির দামই বাড়তি। শীতে মানুষ কম দামে সবজি খাবে অথচ আজ বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে।"

সবজির দাম বাড়ার বিষয়ে গুলশান-বাড্ডা লিংক রোডের সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন, "আজ কারওয়ানবাজারে গিয়ে দেখি সব সবজির দাম বাড়তি, সেই সঙ্গে আজকের বাজারে সবজি সরবরাহ অনেকটা কম। সব মিলিয়ে বাড়তি দামে সবজি কিনতে হয়েছে, যে কারণে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।"

এদিকে, কাওরান বাজারের সবজি ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, "গতকাল রাজনৈতিক কর্মসূচি থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলনামূলক সবজির ট্রাক কম এসেছে কাওরান বাজারে। মূলত শীতে শুরুতে এই সময় সবজির দাম এমন বাড়তি হওয়ার কথা না। গত সপ্তাহেও কম দাম ছিল, কিন্তু আজ মূলত সবজির সরবরাহ কম হওয়ায় সবজির দাম বেড়েছে খুচরা পর্যায়ে।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে বেগম জিয়া

1

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনান

2

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

3

কবে নাগাদ নামছে শীত, জানাল আবহাওয়া অফিস

4

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

5

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

6

দিনাজপুরে চার দিন পর দেখা মিললো সূর্যের

7

জাতীয় নির্বাচন: ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি

8

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী

9

মাহফিলে বয়ানরত অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন বক্তা

10

বাহারকন্যার অর্থায়নে ছাত্রলীগের নাশকতার চেষ্টা, গ্রেফতার ৪৪

11

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

12

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

13

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

14

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

15

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

16

বাংলাদেশ-পাকিস্তানের ওপর নজর রাখতে হলদিয়া নদীতে ভারতের নতুন

17

আমিই ইসরাইলকে ইরানে আক্রমণের দায়িত্ব দিয়েছিলাম: ট্রাম্প

18

নির্বাচনে কারাবন্দিদের ভোট দেওয়ার নির্দেশিকা জারি করলো ইসি

19

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

20
সর্বশেষ সব খবর