Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্মের অপব্যবহার করে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না: ধর্ম উপদেষ্টা

ধর্মের অপব্যবহার করে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না: ধর্ম উপদেষ্টা

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বরিশালের ঐতিহাসিক চরমোনাই বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি স্পষ্ট জানান, ধর্মের বিষয়ে শুধুমাত্র প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যাই গ্রহণযোগ্য এবং কোনো ধরনের অপব্যাখ্যা গ্রহণ করা হবে না।

ধর্ম উপদেষ্টা বলেন, আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, বিভিন্ন সময়ে যারা ধর্ম নিয়ে, আল্লাহ ও রাসুল নিয়ে আপত্তিকর কথা বলেছে, তাদেরকে আমরা যথাদ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে এসেছি। তিনি সতর্ক করে দেন, আগামীতেও যদি বাংলার মাটিতে আল্লাহ, রাসূল, কোরআন নিয়ে কোনো কটূক্তি করে, তবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

ড. খালিদ হোসেন সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়ে বলেন, "আমরা কোনক্রমেই আইন হাতে তুলে নেব না। আইন হাতে তুলে নিলে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। কেউ কোনো অন্যায় করলে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তার জন্য প্রশাসন রয়েছে।"

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আলেম-ওলামা, পীর, মাশায়েখরা শতশত বছর ধরে ইসলামি ভাবধারা জাগরণ ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং এখনও করে যাচ্ছেন। আলেম-ওলামাদের মেহনত কখনও ব্যর্থ হয়না, আগামীদিনেও ব্যর্থ হবে না বলে তিনি বিশ্বাস করেন।

চরমোনাইয়ের স্মৃতিচারণ করে ড. খালিদ বলেন, তিনি বহুবার এই ময়দানে এসেছেন। তিনি বলেন, এখানে মানুষ আসে দ্বীনের খোরাকের জন্য। এখানে কোনো শিরক, বেদাত নাই। এখানে সুন্নতের ওপর আমল করা হয়। তিনি মনে করেন, এদেশের মানুষ সত্যিকার ইসলামকে গ্রহণ করে, জানতে চান, মানতে চান, তাদের মধ্যে আল্লাহভীতি আছে।

উপদেষ্টা বলেন, একটি সুযোগ এসেছে ৫৪ বছর পর। সুযোগ বারবার আসে না। একে অন্যের হাত ধরার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, খোলাফায়ে রাশেদীনের আদলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সবাইকে একতাবদ্ধ হতে হবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে এই মাহফিলে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গর্ভনরসের সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ মুফতি রেজাউল করিম আবরারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। এর আগে উপদেষ্টা চরমোনাই মাদ্রাসা সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগের বিভিন্ন জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

1

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ, বাধা ন

2

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপির প্রতিনিধ

3

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

4

রাজনীতির নতুন সমীকরণ: ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও ভোটের মাঠের

5

শতাধিক ঘর পুড়ে ছাই, ‘খোলা আকাশের নিচে’ ঘুমিয়েছে কড়াইল বস্তির

6

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

7

টাকা আত্মসাতের অভিযোগে মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া

8

বিকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

9

সেনাপ্রধানকে ঘিরে অপপ্রচারে দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্ত

10

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

11

গাছ লাগিয়ে নতুন বছরের পথচলা শুরু করল বিডি ক্লিন কিশোরগঞ্জ

12

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

13

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

14

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

15

অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ ৭ দিনের মধ্যে

16

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

17

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

18

খেলাপি ঋণে জর্জরিত ৫ ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে, পর্ষদ ভেঙে

19

আবারও গাজায় ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

20
সর্বশেষ সব খবর