Deleted
প্রকাশ : সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্ষা বন্ধ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্ষা বন্ধ

২০ শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে লাগাতার কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে  এ কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকায় অবস্থান করা শিক্ষকরা। তারা পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন।

সংশ্লিষ্টরা জানান, সকাল থেকেই ক্লাস নেননি অনেক শিক্ষক। তারা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাসসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত আছেন। আর শিক্ষক একটি অংশ ঢাকায় অবস্থান করছেন। তারা আজও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

হামলার বিচারসহ তিন দাবি মেনে প্রজ্ঞাপন হলে কর্মসূচি প্রত্যাহার করবেন বলে শিক্ষকরা জানিয়েছেন।

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ফুয়াদ হাসান নামের এক শিক্ষক কালের কণ্ঠকে বলেন, আমাদের শিক্ষকরা হামলার শিকার হয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা ক্লাস-পরীক্ষা নিতে পারি না। আমাদের দাবি যৌক্তিক।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। রাজধানীর এমপিওভুক্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখা গেছে, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল থেকে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। তবে শিক্ষকরা প্রতিষ্ঠানে উপস্থিত রয়েছেন।

সীমাহীন কষ্ট ও দুর্ভোগের মধ্যদিয়ে শিক্ষকরা শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত পার করেছেন। এত কিছুর পর শিক্ষকরা আর খালি হাতে ঘরে ফিরতে চান না।

প্রজ্ঞাপন আদায় করে নিয়েই শিক্ষকরা ক্লাসে ফিরবেন বলে জানান এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে যা জানালেন তারেক রহমান

1

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

2

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

3

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

4

গাজা পুনর্গঠনে ইসরায়েল কি খরচ বহন করবে, জানতে চেয়ে চাকরি হার

5

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

6

জোটের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন রুমিন ফারহানা: ব্রাহ্মণবাড়িয়া

7

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

8

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

9

১১ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

10

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

11

বিচ্ছেদের পর ফের প্রেমে মজেছেন বাঁধন

12

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন : ই

13

‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ করল সরকার

14

মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

15

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

16

রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক: মির্জা ফখরুল

17

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

18

হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী ৩৬৫তম ওরস মোবারক

19

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ঐতিহাসিক 'শান্তিচু

20
সর্বশেষ সব খবর