Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭

কৃষ্ণ সাগর উপকূলের ইউক্রেনীয় বন্দরশহর ওডেসায় রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আরো কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রুশ বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

ওডেসা ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগরী। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এই শহরে তিনটি বড় বন্দর রয়েছে, যেগুলো ব্যবহার করে ইউক্রেন ইউরোপসহ বিভিন্ন দেশে শস্য ও অন্যান্য পণ্য রপ্তানি করে থাকে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এসব বন্দর ও আশপাশের এলাকাকে একাধিকবার লক্ষ্যবস্তু করেছে রাশিয়া।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) রুশ বাহিনী ওডেসার পিভদেন্নি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে হতাহতের পাশাপাশি বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্রতা আরো বেড়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়। এর ফলে ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনির সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, পাশাপাশি মলদোভা ও রোমানিয়ার সঙ্গে সীমান্ত পারাপারও ব্যাহত হয়।

সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের

1

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

2

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

3

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রা

4

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

5

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

6

২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

7

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

8

সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের

9

প্রতিবন্ধক হওয়ায় অভিমানী প্রার্থীদের সরাতে তৎপর বিএনপি

10

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

11

৩০০ ফিটের সব বর্জ্য পরিষ্কার করবে বিএনপি

12

নিজ শিশু সন্তান কোলে নিয়েই কারাগারে গেলেন কুকুরছানা হত্যার আ

13

মাজার জিয়ারতে গিয়ে ওমানে নিহত ৩ বাংলাদেশি

14

গুম-নির্যাতনের মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে ১৩ সেনা কর্মকর

15

দেড় মাস প্রেমের পর বিয়ের পিড়িতে মম

16

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হাসনাত কাইয়ুম ও শফিকুল, বহাল বিএ

17

কুয়াশার কারণে শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

18

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

19

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতু

20
সর্বশেষ সব খবর