Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ

থাইল্যান্ডে আগামী ৮ ফেব্রুয়ারি পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম থাই পিবিএস, টেলিভিশন চ্যানেল পিপিটিভি এবং ডিজিটাল সংবাদমাধ্যম প্রচাথাই সোমবার (১৫ ডিসেম্বর) এ দাবি করেছে।

গত শুক্রবার থাই পার্লামেন্ট ভেঙে দেন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। দেশটির আইন অনুযায়ী, পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে, নির্বাচন কমিশন বর্তমানে নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে একটি বৈঠক করছে বলে জানিয়েছেন কমিশনের এক কর্মকর্তা। তবে তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত তারিখ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে অস্বীকৃতি জানান।

প্রত্যাশার চেয়ে আগেভাগে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন সময়, যখন প্রধানমন্ত্রী আনুতিন গত সপ্তাহে পার্লামেন্টের সবচেয়ে বড় দল পিপলস পার্টির সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন। একই সময়ে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই তিনি পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে, গত সেপ্টেম্বর আনুতিনের প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে সমর্থন দিয়েছিল পিপলস পার্টি। এর বিনিময়ে তিনি সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করা এবং জানুয়ারির শেষ নাগাদ পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

৫৯ বছর বয়সী আনুতিন একজন অভিজ্ঞ রাজনৈতিক সমঝোতাকারী হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে জাতীয়তাবাদী আবেগের উত্থান তার জন্য রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যখন থাই সেনাবাহিনী কম্বোডিয়ার বিরুদ্ধে সার্বভৌমত্ব রক্ষার নামে সামরিক অবস্থানে রয়েছে।
সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

1

আবারও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের

2

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ড. কামাল হোসেন

3

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

4

‘খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স’

5

যুদ্ধবিরতি ৪০০ বার লঙ্ঘন, গাজায় থামছেই না বর্বরতা

6

বাউলের কটূক্তি: মানিকগঞ্জে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন, বিশৃ

7

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

8

উৎসবমুখর পরিবেশে নেতাকে বরণে ঢাকামুখী জনস্রোত

9

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

10

বিএনপি নেতাকর্মীদের পদত্যাগে হিড়িক: অস্থিরতা বাড়ছে দলে

11

কলকাতায় লাইফ সাপোর্টে ওবায়দুল কাদের: অবস্থা সংকটাপন্ন

12

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

13

মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

14

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপেছে টেকনাফ

15

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

16

জামালপুরে নারী নির্যাতন মামলায় ৪ জনের কারাদণ্ড

17

ইসি বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, শঙ্কায় প্রার্থীরা

18

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতু

19

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

20
সর্বশেষ সব খবর