Deleted
প্রকাশ : শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

২০২৪ সালের গণ-অভ্যুত্থান কর্মী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার হত্যাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড়ো শহরের রাস্তায় নিরাপত্তা বাহিনী নামানো হয়েছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে নতুন করে অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ভারতবিরোধী বক্তব্যের জন্য পরিচিত হাদি গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা সেই গণ-অভ্যুত্থানের একজন শীর্ষ নেতা ছিলেন, যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়।

ভারতের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা থেকে আল জাজিরার প্রতিবেদক মৌদুদ আহমেদ সুজন জানান, অবসরপ্রাপ্ত এক বাংলাদেশি সেনা কর্মকর্তা প্রকাশ্যে ভারতের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সহিংসতার জন্য দায়ীদের আশ্রয় দিচ্ছে ভারত।

শাহবাগে এক বিক্ষোভে বক্তব্য দিতে গিয়ে সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান— যিনি নিজেকে শেখ হাসিনার শাসনামলে গুমের শিকার দাবি করেন— ভারতের বিরুদ্ধে বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসনকে সমর্থন দেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘জঙ্গি’ আখ্যা দিয়ে মানুষ হত্যা করা হয়েছে।

রহমান আরও দাবি করেন, হাদির হত্যার সঙ্গে জড়িত যারা ভারতে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, তাদের সবাইকে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার সঙ্গে একসঙ্গে বিচারের মুখোমুখি করতে হবে।

এদিকে, ভারত এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শুক্রবার ভারত জানিয়েছে, তারা বাংলাদেশের ‘অভ্যন্তরীণ পরিস্থিতি’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না— এ কথা জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, “ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল ও সংবেদনশীল, যা নিরপেক্ষ ও গভীর বিশ্লেষণের দাবি রাখে।”

আল জাজিরার আরেক প্রতিবেদক তানভীর চৌধুরী জানান, শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বিক্ষোভকারীদের মধ্যে প্রবল ভারতবিরোধী মনোভাব দেখা যাচ্ছে। তারা বলছে, বিশেষ করে নির্বাচনের আগে ভারত সব সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকেই উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।’

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে ৭৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব

1

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই কাতারে আমেরিকার বিমান প্রতিরক্

2

বনলতা এক্সপ্রেস থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, আটক ৫

3

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

4

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

5

রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী নিয়ে চরম অস্বস্তিতে নেতাকর্ম

6

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা,

7

তদন্ত রিপোর্ট: পিলখানা হত্যাকাণ্ডে জড়িত হাসিনাসহ ভারতীয়রা

8

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

9

আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা, জোটে জটিলতা বাড়িয়েছে বিএনপি: মা

10

এনসিপির মনোনয়ন পাওয়ার পর থেকে হুমকি পাচ্ছেন নুসরাত তাবাসসু

11

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

12

ফেনীর পরশুরামে বিজিবি'র অভিযানে শতাধিক শালিক মুক্ত

13

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

14

শাহজালালে অগ্নিকাণ্ড: দেশের অর্থনীতিতে যে প্রভাব ফেলতে পারে

15

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৫৮ দশমিক

16

রাশিয়া থেকে তেল কেনায় চটেছেন ট্রাম্প, ভারতকে দিতে হবে ৫০০ শত

17

অনাহারে আফ্রিকায় ৬০ হাজার পেঙ্গুইনের মৃত্যু

18

হাসনাতের হুঁশিয়ারিতে ভারতের পারমানবিক বো'মার হুমকি

19

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

20
সর্বশেষ সব খবর