Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৭ নভেম্বর খুলনায় মুক্তি পাচ্ছে ‘দেলুপি’, ১৪ নভেম্বর সারা দেশে

৭ নভেম্বর খুলনায় মুক্তি পাচ্ছে ‘দেলুপি’, ১৪ নভেম্বর সারা দেশে

অবশেষে ঘোষণা এলো ‘দেলুপি’ সিনেমার মুক্তির তারিখের! মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত এই প্রতীক্ষিত চলচ্চিত্রটি আগামী ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে। আর এর ঠিক এক সপ্তাহ পর ১৪ নভেম্বর থেকে সারা দেশে দেখা যাবে সিনেমাটি। 
আজ সোমবার (২৮ অক্টোবর) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া থেকে সকাল ১১টায় একটি পোস্ট করা হয়। সেখানেই মূলত সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হয়।
 
পোস্টের ক্যাপশনে লেখা হয়— 
‘নভেম্বরের ০৭ তারিখে, আসছে দেলুপি খুলনাতে,
সারা দেশের মানুষ দেখবে, পরের সপ্তাহ ১৪-তে।
টিকিট কাটো, ফুর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা,
দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।’
সিনেমাটা খুলনায় কেন আগে মুক্তি দেওয়া হচ্ছে, তার কারণ জানিয়ে পরিচালক তাওকীর ইসলাম বলেন, ‘আমরা আসলে চেয়েছি যে অঞ্চলের সিনেমা সেইখানের মানুষ আগে সিনেমাটা দেখুক। আর খুলনায় শুধু সিনেমা হলেই নয়, আমরা দর্শকের সুবিধার্থে বেশ কিছু ইউনিয়ন ও গ্রামে সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থাও করব।
এখন অপেক্ষা সিনেমাটা দর্শকের কাছে পৌঁছানোর।’
এরই মধ্যে সিনেমার দুটি টিজার ও একটি গান দর্শক বেশ পছন্দ করেছে। খুব শিগরই মুক্তি পাবে সিনেমার ট্রেইলার।
সিনেমার নাম ‘দেলুপি’ এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে।
সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা ফিরবেন, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু: সাবেক বিএনপি নেতা

1

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

2

ফতেহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির

3

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউ

4

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

5

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

6

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়া

7

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

8

মুন্সীগঞ্জে শ্রমিকলীগ নেতাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

9

আপনাদের ভালোবাসা আমাদের শক্তি জুগিয়েছে, কৃতজ্ঞতার সঙ্গে আগাম

10

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

11

বিপিএলের নতুন সূচি: বাদ পড়ল চট্টগ্রাম পর্ব, ঢাকায় ফাইনাল ২৩

12

৭৮৫০০ বাংলাদেশি হজ করতে পারবেন ২০২৬ সালে

13

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

14

জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের প্রচেষ্টা : চরমোনাই পী

15

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

16

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

17

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

18

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

19

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

20
সর্বশেষ সব খবর