Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার জিতলো 'সাইয়ারা'

চলতি বছরের জুলাইয়ে মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলা মোহিত সুরির সিনেমা 'সাইয়ারা' এবার পুরস্কারও জয় করল। এখন পর্যন্ত ৫৭৯ কোটি রুপি আয় করে সিনেমাটি চলতি বছরের তৃতীয় ব্যবসাসফল ভারতীয় সিনেমার মর্যাদা ধরে রেখেছে। বক্স অফিসের এই সাফল্যের পর সম্প্রতি ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি 'পপুলার চয়েজ পুরস্কার' লাভ করেছে।

যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া ফেলেছে।

পুরস্কারটি গ্রহণ করেন যশরাজ ফিল্মসের প্রধান নির্বাহী অক্ষয় বিধানি ও পরিচালক মোহিত সুরি। পুরস্কার প্রাপ্তির পর বিধানি বলেন, “ধন্যবাদ ইয়েলোস্টোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে—‘সাইয়ারা’র প্রথম পুরস্কার হওয়ায় এটি আমাদের জন্য বিশেষ মুহূর্ত।”

এদিকে, ক্যারিয়ারের দুই দশক পূর্তিতে পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন নির্মাতা মোহিত সুরি। তিনি বলেন, “এটি নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সংযোজন।”

'সাইয়ারা' সিনেমার গল্প মূলত বাণী আর কৃষকে নিয়ে। বিয়ে ভাঙার ছয় মাস পর বাণী একটি পত্রিকা অফিসে কাজ নেয়। কিন্তু প্রথম দিনেই তার মুখোমুখি হয় এক রাগী, বদমেজাজি উঠতি গায়ক, যার নাম কৃষ কাপুর। ধ্বংসাত্মক আচরণের কৃষ স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। কিন্তু স্বজনপ্রীতির কারণে সে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পায় না, আর এ কারণেই তার এত ক্ষোভ। এমনকি সে নিজের গানের দলের সদস্যদের সঙ্গেও মারামারি করতে দ্বিধা করে না।

ভাগ্যের ফেরে বাণী আর কৃষ আবার একত্রিত হয়, তবে সেই প্রয়োজনটা নেহাতই স্বার্থের। দ্রুত ঘটনা মোড় নেয় অন্যদিকে। কৃষ আর বাণী যখন ধীরে ধীরে কাছে আসতে শুরু করে, তখনই এক কঠোর সত্য এসে তাদের সম্পর্ককে তছনছ করে দিতে চায়। কৃষ হারাতে থাকে বাণীকে। এই টানাপোড়েনের শেষ পরিণতি জানতে হলে দর্শকদের সিনেমাটি দেখতে হবে।

এই সিনেমা দিয়েই রাতারাতি পরিচিতি পেয়েছেন দুই নবাগত শিল্পী আহান পান্ডে ও অনীত পাড্ডা।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগের দিনও অনিশ্চয়তায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন

1

পুরুষের কর্মঘণ্টা ৮ আর নারীর ৫, বেতন সমান এটি বৈষম্য : জাহেদ

2

পটুয়াখালীতে মনোনয়ন নিয়ে বিএনপি-গণঅধিকার নেতাকর্মীদের সংঘর্ষ,

3

কিশোরগঞ্জ-১: পরিবর্তনের অগ্রদূত ব্যারিস্টার এম. আতিকুর রহমান

4

অন্তবর্তী সরকারে মনক্ষুন্ন রাষ্ট্রপতি ,করতে চান পদত্যাগ

5

আবারও থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ঝুঁকিতে ট্রাম্পের

6

তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সতর্ক করল ইসি

7

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

8

গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায়

9

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

10

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

11

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

12

শেরপুর-১ আসনে আলোচিত ডা. প্রিয়াঙ্কায় আবারও আস্থা রাখল বিএন

13

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ করলেন হাইকো

15

জাতীয় সম্মেলন থেকে ৭ দাবি তুললেন ইমাম-খতিবরা

16

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

17

পুরান ঢাকায় মালঞ্চ পরিবহনের বাসে আগুন

18

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের নিন্দা ফখরুলে

19

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা

20
সর্বশেষ সব খবর