Deleted
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

বলিউডের একসময়ের আলোচিত তারকা জুটি ছিলেন 'খিলাড়ি' খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তাদের সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত তা ভেঙে যায়। দীর্ঘ বছর পর সম্প্রতি সেই পুরনো সম্পর্ক এবং বাগদান ভেঙে যাওয়ার বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই ঘটনা নিয়ে কথা বলেন।

বর্তমানে রাভিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে সুখে ২১ বছরের দাম্পত্য জীবন পার করছেন। তাদের মেয়ে রাশা থাডানি এই বছরই বলিউডে পা রেখেছেন। অন্যদিকে, অক্ষয় কুমার ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করে সংসার করছেন।

একটি সূত্র জানিয়েছে, দীর্ঘ বিরতির পর অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ও অক্ষয় কুমার আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন। 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' নামের একটি সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। এর আগে 'মোহরা' সিনেমার সময় অক্ষয় ও রাভিনার ঘনিষ্ঠতা বাড়ে, যা তৎকালীন বলিউডে বহুল চর্চিত ছিল। জানা যায়, নব্বইয়ের দশকের শেষের দিকে পারিবারিকভাবে তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।

এ বিষয়ে রাভিনাকে প্রশ্ন করা হয়— কেন মানুষ এখনো অক্ষয়ের সঙ্গে তার ভেঙে যাওয়া বাগদান নিয়ে আলোচনা করে? উত্তরে রাভিনা ট্যান্ডন বলেন, "আমি তো সেসব ভুলেই গেছি।"

অভিনেত্রী বলেন, "হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। 'মোহরা'-এর সময় আমরা হিট জুটি ছিলাম। এখনো যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়।"

রাভিনা ট্যান্ডন আরও বলেন, "আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা— সেটাই এখনো লোকের মাথায় ঘুরছে। কেন জানি না। সবাই তো জীবনে এগিয়ে যায়, কারও বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কী আছে?"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

1

দাম কমল এলপিজির ১২ কেজি সিলিন্ডারের

2

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

3

সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক, নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিল

4

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

5

আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়লো শিক্ষকদের

6

দেশের পথে শহীদ ওসমান হাদির মরদেহ, সিঙ্গাপুরে হয়নি প্রথম জানা

7

৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার করা যায়নি সাজিদকে

8

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

9

দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেন: জামায়াত আমির

10

নির্বাচনকে ঘিরে তিন স্তরে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা

11

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

12

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

13

সিসিইউতে খালেদা জিয়া

14

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

15

দিল্লিতে হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই: পররাষ্ট্র

16

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

17

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

18

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে পদত্যাগের দাবী তুললেন সাদি

19

হাদির নির্বাচনি প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ

20
সর্বশেষ সব খবর