Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

চারদিকে ঢাক-ঢোল, জমকালো সাজসজ্জা—সব প্রস্তুতি ঠিকঠাক। কিন্তু এই বিপুল আয়োজনের মাঝে পিঁড়িতে বসবে কে? শোনা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা এবার ফিরেছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে তৈরি হয়েছে চার বিয়ে নিয়ে তুমুল অস্থিরতা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কপিল শর্মার নতুন ছবি ‘কিস কিসকে পেয়ার কারু টু’–তে তার চরিত্রটি একটি নয়, চার-চারজন ‘স্ত্রী’ সামলাবেন, যা নিয়ে পুরোপুরি বিপাকে পড়বেন তিনি। কোথাও নিকাহ, কোথাও সাতপাক, কোথাও খ্রিস্টীয় প্রতিজ্ঞা—এমন কয়েকটি ভিন্ন ভিন্ন রীতিতে সম্পন্ন হবে কপিলের বিয়ে। আর এই বহুবিবাহের জটিলতা নিয়েই এগোবে কমেডি ঘরানার এই সিনেমার গল্প।

সম্প্রতি প্রকাশিত সিনেমার ট্রেলারে দেখা যায়, একদিকে চারজন স্ত্রী, আরেকদিকে কপিলের প্রকৃত প্রেম খোঁজার অভিযান—সব মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কপিল স্টাইলের বিশৃঙ্খলা আর কমেডি দর্শকদের হাসির খোরাক দেবে।

ছবিটি পরিচালনা করেছেন অনুকল্প গোস্বামী। এতে চার নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন হীরা ওয়ারিনা, তৃতিধা চৌধুরী, পারুল গুলাটি ও আয়েশা খান। কপিলকে ঘিরে পরিবারের মতোই তারাও পড়বেন অবাক করা সব জটিলতার মধ্যে।

২০১৫ সালের প্রথম কিস্তির মতোই এবারও দর্শককে হাসির ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নির্মাতারা। কপিলের আগের ছবির সাফল্যের পরই দ্বিতীয় পর্বকে ঘিরে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। তবে প্রশ্ন একটাই—চার বিয়ে টিকিয়ে রাখতে গিয়ে শেষ পর্যন্ত নিজের একটি সত্যিকারের প্রেম কি খুঁজে পাবেন কপিল?

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল-৬: ফায়জুল করিমের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর মনো

1

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

2

হাসিনা-কামালের সাজা বাড়াতে যে আট গ্রাউন্ডে আপিল করলো প্রসিকি

3

আগামী নির্বাচন একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ : প্রধান উপদেষ

4

মামুনুল হককে হেফাজতের সকল পদ থেকে অব্যাহতির দাবি মিথ্যা

5

ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে ফেরাতে প্রস্তুতি শুরু

6

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

7

বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানি মামলা করল ট্রাম্প

8

ঢাকায় তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

9

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ, লাখো মানুষের ঢল

10

গণভোটের ফলাফল জানালো ইসি

11

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

12

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

13

হাসিনার আস্থা না থাকায় মামলায় লড়বেন না পান্না

14

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

15

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

16

জয়পুরহাটে নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা

17

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

18

বন্ধ হচ্ছে তিন ধরনের মোবাইল ফোন

19

স্ত্রীসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

20
সর্বশেষ সব খবর