Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাশকতার অভিযোগে দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ্রেফতার

নাশকতার অভিযোগে দিনাজপুরে ৫৯ আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৮৬ জন গ্রেফতার

দিনাজপুরে পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৫৯ জন নেতাকর্মীসহ মোট ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১০ নভেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ১৩টি থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে। এসময় নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একাধিক মামলায় পলাতক থাকা ৫৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। এছাড়াও অন্যান্য ফৌজদারি অপরাধে দায়ের করা মামলায় আরও ২৭ জনসহ মোট ৮৬ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি বাস্তবায়নকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডসহ দেশে অরাজকতা সৃষ্টি এবং ক্ষয়ক্ষতি করার চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের সবাইকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে ল

1

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

2

রোহিঙ্গাদের সহায়তায় ২৫ লাখ ডলার অনুদান দিচ্ছে চীন

3

‘মোদির বোন দিল্লিতে বসে আছেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠান’: আস

4

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

5

মসজিদে হারামের ৩ তলা থেকে লাফ দিলেন যুবক

6

বৈষম্যবিরোধী আন্দোলনে দণ্ডিত বাংলাদেশীদের ক্ষমা করলো আমিরাত

7

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

8

হাদি হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিলো দুই আসামি

9

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

10

শিকলবন্দী শান্তর চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও, তুলে দিলেন ১৫

11

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

12

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

13

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

14

পশ্চিম তীরে নতুন ৭ শতাধিক ইহুদি বসতি নির্মাণের অনুমোদন ইসরায়

15

বাংলাদেশি ক্রুসহ অবৈধ জ্বালানি ট্যাংকার আটক করেছে ইরান

16

যেখানে আঘাত হানবে ঘূর্ণিঝড় শেন-ইয়ার

17

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি, যা জানা গেল

18

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

19

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

20
সর্বশেষ সব খবর