Deleted
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দাওরায়ে হাদিসের সনদ দিয়ে নিকাহ রেজিস্ট্রার, আসিফ নজরুলকে ধন্যবাদ জানালো কওমি শিক্ষা বোর্ড

দাওরায়ে হাদিসের সনদ দিয়ে নিকাহ রেজিস্ট্রার, আসিফ নজরুলকে ধন্যবাদ জানালো কওমি শিক্ষা বোর্ড

নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স পাবার যোগ্যতা হিসেবে আল-হাইআতুল উলয়া প্রদত্ত দাওরায়ে হাদিসের সনদকে অন্তর্ভুক্ত করায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

আজ বুধবার (১০ ডিসেম্বর) হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কৃতজ্ঞতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আল-হাইআতুল উলয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের উদ্যোগ ও চেষ্টায় এটি সম্ভব হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাওরায়ে হাদিসের সনদের মান কার্যকর হওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করব, আল-হাইআতুল উলয়ার আবেদন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় দাওরায়ে হাদিস উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্রে শিক্ষা মন্ত্রণালয়ের সত্যায়ন এবং MyGov প্ল্যাটফর্মে Apostille পদ্ধতিতে সত্যায়ন প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং দাওরায়ে হাদিসের সনদধারীদের জন্য দেশ সেবার ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে আশু পদক্ষেপ গ্রহণ করবে।

আইএ/সকালবেলা /

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকর্তাদের অনিয়মের দায় চাপল ঝাড়ুদারের কাঁধে: ডিসির পরিদর্শ

1

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হাম

2

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

3

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

4

দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না, সাংবাদিকদের

5

মেজর আখতারের পর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জামায়াতে যোগ

6

তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছে বরিশালের লক্ষাধিক নেতাকর

7

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

8

কেমন ছিল নবীজির বিজয় উদযাপন

9

মনোনয়ন হারালেন আরো ১৭ প্রার্থী

10

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হো

11

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

12

শেখ হাসিনার মামলার রায় কাল, সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষা

13

ওসি পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাইয়ের পর কারাগারে ছাত্রদল নেতা রা

14

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন স্থগিত

15

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

16

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

17

ফিরবেন তারেক রহমান, সব গুছিয়ে রাখছে বিএনপি

18

সমুদ্রে ভূমিকম্প, বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

19

ইসির সংলাপে হট্টগোল, ইসলামী ঐক্যজোটের এক পক্ষকে বের করে দিল

20
সর্বশেষ সব খবর