Deleted
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলায় জামায়াতের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

হাদির ওপর হামলায় জামায়াতের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১২ ডিসেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন অন্যতম জুলাই যোদ্ধা এবং এমপি প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। এটি ভীতি সৃষ্টির সুস্পষ্ট অপচেষ্টা বলেই প্রতীয়মান হয়।

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি- হামলাকারীদের অবিলম্বে শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ জরুরিভাবে পর্যালোচনা করতে হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রার্থী, দলীয় কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

হামলাটি পতিত ফ্যাসিস্ট শক্তির নির্বাচন বানচালের কোনও সুপরিকল্পিত চক্রান্ত কি-না সরকারকে তা গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ওসমান হাদি গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে জানান- ৩০টি বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। দেশবাসীর কাছে এটা পরিষ্কার যে প্রশাসন তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যা নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানে গুরুতর অবহেলার শামিল। আমরা প্রশাসনের এই দায় এড়ানোর নিন্দা জানাই।

‘এ ধরনের বর্বর হামলা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যস্ত করে। আমরা আশা করি, সরকার ও প্রশাসন ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করবে। পাশাপাশি আমি শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র পেলেন তিন তারকা, মোস্তাফিজ

1

রুহুল কবির রিজভীকে পা ছুঁয়ে সালাম: অভিযুক্ত পুলিশ সার্জেন্ট

2

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: ম

3

দুদকের মামলায় শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৩ জা

4

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

5

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

6

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন চলবে স্পেশাল ২০ ট্রেন

7

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

8

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

9

বেনিনে সেনা অভ্যুত্থানের দাবি, সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্

10

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, যেভাবে দেখবেন

11

৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে কেন পালালেন আলী রীয়াজ? মোশাররফ

12

শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’

13

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

14

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

15

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

16

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুন

17

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

18

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

19

বারবার ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না: মুফতি রেজাউল করীম

20
সর্বশেষ সব খবর