Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজনীতি ধরে রাখবেন সাকিব আল হাসান

রাজনীতি ধরে রাখবেন সাকিব  আল হাসান

ক্রিকেট ক্যারিয়ারের শেষ লগ্নে রাজনীতিতে যুক্ত হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন।

গণঅভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় তিনি গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে রয়েছেন। এই পরিস্থিতিতেও তিনি রাজনীতিতে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এই পরিকল্পনার কথা জানান।

সাকিব বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও রাজনীতিতে নিজের ভবিষ্যৎ এখনও দেখতে পাচ্ছেন। তিনি জানান, আরও অনেক দিন রাজনীতি করতে চান।

সাকিব বলেন, "আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। তবে রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা আমার ইচ্ছা ছিল এবং এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।"

গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন এবং এরপর আর দেশে ফিরতে পারেননি। তবে এই সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রাজনৈতিক দলের প্রচারণা ঠিকই চালিয়ে গেছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন

1

বিছানায় না গেলে নারী শিল্পীদের প্রোগ্রামে ডাকা হয় না : হাস

2

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

3

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ

4

মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখিয়ে বিএনপি নেতার অভিন

5

তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর

6

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

7

৬ ঘণ্টা আটকা থাকার পর সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা

8

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমানের বৈঠক ১৮ নভেম্ব

9

নীলফামারীতে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা ১৪ দশমিক ৪

10

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

11

ট্রাম্পের গাজা পরিকল্পনা: আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সেনাপ

12

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

13

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

14

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

15

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব

16

ইসির শুনানি: চতুর্থ দিনে আপিল মঞ্জুর ৫৩ জনের, নামঞ্জুর ১৭

17

চিকিৎসাধীন অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফ

18

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

19

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

20
সর্বশেষ সব খবর