Deleted
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

ভূমিকম্পের ধাক্কা মিরপুরে, ঢাকা টেস্ট থমকে গেল প্রায় ৩ মিনিট

ঢাকা টেস্টের তৃতীয় দিনে এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে পুরো বাংলাদেশ কেঁপে ওঠে ভূমিকম্পে, যার কেন্দ্র ছিল নরসিংদীর কালিগঞ্জ উপজেলা থেকে সামান্য দূরে। কম্পনের সেই ঝাঁকুনি ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের প্রেসবক্স থেকে শুরু করে দর্শকসারি, এমনকি মাঠে থাকা ক্রিকেটারদের মাঝেও।

আয়ারল্যান্ডের ডোহানি ও হ্যারি টেক্টর তখন ব্যাটিং করছিলেন, আর বাংলাদেশের বোলাররা তাঁদের জুটি ভাঙার অপেক্ষায় ছিলেন। ঠিক সেই মুহূর্তে প্রেসবক্স দুলতে শুরু করলে সাংবাদিকেরা প্রথমে হতভম্ব হয়ে পড়েন, পরে আতঙ্কে দ্রুত নিচে নেমে আসতে থাকেন। মাঠেও আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত। দর্শকেরা গ্যালারির দোতলা থেকে তাড়াহুড়ো করে নামতে থাকেন। দুই ধারাভাষ্যকার আতাহার আলী খান ও এইড রেইনসফোর্ডও উদ্বেগ নিয়ে নিচে দাঁড়িয়েছিলেন।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও জানিয়েছেন, হঠাৎ কম্পন তাঁদের মাঝেও বেশ ভয় তৈরি করেছিল। খেলার মাঝেই আয়ারল্যান্ডের ড্রেসিংরুমে থাকা কয়েকজন ক্রিকেটার নিরাপত্তার খোঁজে মাঠে চলে আসেন। মাত্র কয়েক মিনিটের জন্য খেলা বন্ধ থাকলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় এবং ম্যাচ আবার শুরু হয়।

খেলা ফের শুরু হতেই দৃশ্যপট পাল্টে যেতে শুরু করে। সকাল থেকে ডোহানি-টেক্টরের জমে ওঠা জুটি ভাঙতে না পারলেও ভূমিকম্প–বিরতির পরে তাইজুল ইসলামের স্পিন ম্যাজিক ফল দিতে শুরু করে। এক ওভারেই তিনি তুলে নেন দুইটি উইকেট, আর আয়ারল্যান্ডের প্রতিরোধ ভেঙে দিতে থাকে বাংলাদেশের আক্রমণ।

লাঞ্চের সময় আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ২১১ রান, যেখানে বাংলাদেশের ২৬৫ রানের লিড এখনও দৃঢ়ভাবেই দাঁড়িয়ে আছে। তাইজুল ইতোমধ্যেই তুলে নিয়েছেন তিনটি উইকেট।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ও বৈদ্যুতিক গাড়ি এখন লাভজনক : শাওমি

1

৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা কাল

2

তফসিল রেকর্ডের জন্য বিটিভি-বেতারকে ইসির চিঠি

3

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটক আদেশে আতাউর রহমান বিক্রমপুরীকে

4

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

5

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

6

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় ভারতে মেডিকেল কলেজের স্বীকৃতি ব

7

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

8

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

9

৬০ বছরে পা দিলেন ‘ভাইজান’: পানভেলে তারার মেলা, বান্দ্রা সি ল

10

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

11

দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে খলিলুর রহমান

12

জয় বাংলা বলে কিশোরগঞ্জে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন

13

নবজাতকের মৃত্যুশোকে মুহ্যমান পাকিস্তানি অলরাউন্ডার

14

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

15

ফের শিক্ষকদের টানা কর্মবিরতি শুরু, বন্ধ ক্লাস

16

বরিশাল-৫: ‘মানবতার ফেরিওয়ালা’ ডা. মনীষা চক্রবর্তীতে কাঁপছে হ

17

নির্বাচন স্থগিত হলো দুই আসনে

18

মাহফিলে বয়ানরত অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন বক্তা

19

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

20
সর্বশেষ সব খবর