Deleted
প্রকাশ : শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচনীয় হার

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচনীয় হার

২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্বের প্লে অফ সিরিজে টানা দ্বিতীয় ম্যাচেও শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। এই দুই জয়ের মাধ্যমে পাকিস্তান সিরিজ জিতে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে। আগামী রোববার দুই দলের মধ্যকার তৃতীয় ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার আনুষ্ঠানিকতা।

গতকাল প্রথম ম্যাচে বাংলাদেশ ৮-২ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে সেই পরাজয় আরও গভীর হয়েছে। প্রথম ম্যাচে দুই গোল দিলেও, আজকের ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের জালে কোনো বল পাঠাতে পারেনি। উল্টো গতকালের মতো আজও আটটি গোল হজম করে বাংলাদেশ।

আজকের ম্যাচের স্কোর লাইন ছিল: প্রথম কোয়ার্টারে ১-০, দ্বিতীয় কোয়ার্টারে ৪-০, তৃতীয় কোয়ার্টারে ৫-০, এবং শেষ কোয়ার্টারে ৮-০। বাংলাদেশ গোল করার কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথম ম্যাচে ৮টি পেনাল্টি কর্নার থেকে পাকিস্তান এক গোল করলেও, আজকের ম্যাচে তারা ১১টি পেনাল্টি কর্নার পেয়ে চারটি গোল আদায় করে নেয়।

পাকিস্তানের হয়ে গোলদাতারা হলেন: সুফিয়ান খান (৬ ও ১৯ মিনিটে), রানা ওয়াহিদ আশরাফ (১৩ ও ৫৭ মিনিটে দুটি ফিল্ড গোল), ওয়াহিদ (৩০ মিনিটে পেনাল্টি কর্নার), শহিদ হাান্নান (৩২ মিনিটে পেনাল্টি কর্নার), আফরাজ (৫৩ মিনিটে ফিল্ড গোল) এবং আম্মাদ ভাট (৫৯ মিনিটে পেনাল্টি কর্নার)।

হকিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো রেকর্ড নেই। এবারের সিরিজে সেই প্রতিদ্বন্দ্বিতাও দেখা গেল না। দুই ম্যাচে বাংলাদেশের জালে মোট ১৬টি গোল দিয়েছে পাকিস্তান। জানা গেছে, গত ম্যাচে মাথায় আঘাত পাওয়া রোমান সরকার আজকের ম্যাচে না থাকায় বাংলাদেশের ডিফেন্সে কিছুটা দুর্বলতা লক্ষ্য করা গেছে।

গতকাল হারের পর অধিনায়ক রেজাউল বাবু বলেছিলেন, “পরের ম্যাচে ভালো করবো।” তবে আজকের ফলাফল আরও খারাপ হয়েছে।

তরুণ খেলোয়াড় ওবায়দুল হক জয় আজকের ফলাফল নিয়ে বলেন, "আসলে আমাদেরকে আমাদের কোচ যেটা পরিকল্পনা দিয়েছিল, অনেক সময় যে পরিকল্পনায় থাকতে পারি নাই, যার কারণে আমরা গোলগুলো খেয়েছি। আজকে আমরা সুযোগ পাইছিলাম, যে সুযোগগুলো আমরা কাজে লাগাইতে পারি নাই। যার কারণে আজকে আমরা গোল পাই নাই।"

১৮ নভেম্বর বাংলাদেশ অ-২১ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে। সিনিয়র দলে এই অ-২১ দলের সাত জন সদস্য রয়েছেন, যার মধ্যে জয় অন্যতম। পাকিস্তানের বিপক্ষে এই খেলা তাদের জন্য বড় শিক্ষা মন্তব্য করে জয় বলেন, "পাকিস্তান অনেক বড় টিম। ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, এটা আমাদের কাছে অনেক কিছু। আর আমি, আমি নিজে পার্সোনালি মনে করি যে আজকে যে ম্যাচটা, তো আমাদের আরেকটু যদি সময় পাইতাম, তাহলে সেই ক্ষেত্রে মনে হয় আরও ভালো হতো।"

পাকিস্তানের খেলোয়াড় ওয়াহিদ বিশ্বকাপ বাছাই নিশ্চিত হওয়ায় খুশি। ভারতে এশিয়া কাপ হওয়ায় পাকিস্তান অংশ নেয়নি। এজন্য এশিয়ান হকি ফেডারেশন এশিয়া কাপের ষষ্ঠ দলের সঙ্গে এই প্লে অফ সিরিজ আয়োজন করে। ভারত ইতোমধ্যে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। পাকিস্তান বিশ্বকাপ বাছাই উতরে বিশ্বকাপে উঠলে ভারতের সঙ্গে খেলবে কিনা এই প্রশ্নে ওয়াহিদ বলেন, "ভারতে গিয়ে আমরা ভারতের সঙ্গে খেলিনি। নিরপেক্ষ ভেন্যুতে সেটা বেলজিয়ামে হকি বিশ্বকাপ খেলতে কোনো সমস্যা নাই।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাবন্দি ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

1

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

2

মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে গণতন্ত্রকামী ম

3

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

4

অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

5

কেউ চাইলে ফান্ডিংয়ের টাকা ফেরত দেবেন তাসনিম জারা

6

ঘুমের মধ্যে হঠাৎ 'পড়ে যাওয়ার' অনুভূতি কেন হয়?

7

জোনাকি আইডিয়াল স্কুলে পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

8

প্রতিবন্ধক হওয়ায় অভিমানী প্রার্থীদের সরাতে তৎপর বিএনপি

9

জামায়াতকে আবার নিষিদ্ধ করা হোক: আলাল

10

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা: আনন্দ ভ্রমণ ও ব্

11

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

12

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

13

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

14

জেন-জি'র নেতৃত্বে মেক্সিকোতে বিশাল বিক্ষোভ

15

সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান

16

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

17

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

18

শিক্ষক কর্তৃক হিজাব পরিহাস: ফেনী কলেজে তদন্ত কমিটি গঠন

19

শেখ হাসিনার মামলার রায় কাল, সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষা

20
সর্বশেষ সব খবর