Deleted
প্রকাশ : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

ভাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ যাত্রী  নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে নিউ মডার্ণ নামের একটি যাত্রীবাহী পরিবহণের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা একই পরিবারের ৩ জনসহ ৪ যাত্রী নিহত এবং আরও ৪ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নুরুন্নাহার বেগম (৫৫)। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। নুরুন্নাহারের মেয়ে রিমু বেগম (৩৫) এবং তার শিশু পুত্র রায়হান (৩)।  

একই ঘটনায় নিহত অজ্ঞতনাম (৬৫) আরও এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, কুয়াকাটা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে আসা নিউ মডার্ণ পরিবহণ ভাঙ্গার কৈডুবী রেল ক্রসিংয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে পূর্ব সদরদীর উদ্দেশে ছেড়ে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকের ভেতরে থাকা ৪ জনের লাশ উদ্ধার করি।

এছাড়া আহত ৪ জনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করাই। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। 

লাশ হাইওয়ে থানায় রয়েছে জানিয়ে ওসি বলেন, তবে নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

1

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

2

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

3

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: ইরান সেনাবাহি

4

স্বামীর সিট নিয়ে তর্ক: চালককে কার্যালয়ে ডেকে নিয়ে পেটালেন এএ

5

‘আমার জীবনডা শেষ করলা’ বলে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন রিপন

6

আজ বছরের ক্ষুদ্রতম দিন

7

ভোটের প্রচারে ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান

8

থাইল্যান্ডে ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট, ২ মাসের মধ্যে নির্বা

9

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, জানা যাবে ৪ ডিসেম

10

হাজারো নেতাকর্মীদের স্লোগানে মুখর বিমানবন্দর সড়ক

11

রাজধানীতে ৩.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঢাবির ৩ শিক্ষার্থী আহ

12

আবারও গাজায় ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

13

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

14

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

15

যুক্তির রাজনীতিতে বিএনপির নতুন মুখ সালাহউদ্দিন আহমেদ, আলোচনা

16

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

17

একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

18

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

19

শীত ও শৈত্যপ্রবাহ কবে থেকে শুরু

20
সর্বশেষ সব খবর