Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাইক ভাড়া করে গালাগালি করা সেই রাব্বিকে ২ লাখ টাকা দিলো ব্যাংক

মাইক ভাড়া করে গালাগালি করা সেই রাব্বিকে ২ লাখ টাকা দিলো ব্যাংক

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে মাইক ভাড়া করে গালাগালি করা সেই রাব্বির। তার বিদেশ যাওয়ার জন্য দুই লাখ টাকা ঋণ দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক। গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) সেই টাকা হাতে পেয়ে বিদেশ যাওয়ার টিকিট নিশ্চিত করেছেন। 

আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সৌদি আরবের উদ্দেশে রওনা করবেন। সবার কাছে চেয়েছেন দোয়া ও ভালোবাসা। আবার ক্ষমাও চেয়েছেন তার ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য।

ব্যাংকের চেকটি হাতে পাওয়ার পর, রাব্বি ফেসবুক পোস্টে লেখেন ‘আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ, আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পাইতাম না- ধন্যবাদ সবাইকে।’

গত ১৭ অক্টোবর দুপুরে বিদেশ যাওয়ার টাকা না পেয়ে রাগে ক্ষোভে ৫০০ টাকায় মাইক ভাড়া করে গালাগালি করেছিলেন এলাকাবাসীকে। নিজের সমস্ত ক্ষোভ ঝেড়েছিলেন সবার ওপর। এরপর সেই ভিডিওটি রেকর্ড করে পোস্ট করেছিলেন নিজের ফেসবুক ওয়ালে। এরপর থেকেই গণমাধ্যমসহ সবার নজরে আসে।

প্রথমে হাসিঠাট্টা হলেও পরে অনেকেই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। চায়ের দোকানে আড্ডাতেও রাব্বির বিষয়টি সবার মুখে মুখে ছিল। অনেকেই পরে বলেছেন, মানুষ-মানুষের কাছ থেকে কষ্ট পেলে কতটুকু করতে পারে, সেটাই রাব্বি প্রমাণ করেছেন।

রাব্বি বলেন, ‘আমার বিষয়ে বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা অফিস থেকে মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করি।’

প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, ‘তাকে আর্থিক সহায়তার জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রথম দুই মাস পর থেকে কিস্তির মাধ্যমে রাব্বির ঋণ পরিশোধ কার্যক্রম শুরু হবে। যদি কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়েন তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

1

নয়নের প্রত্যাশিত আসনে ধানের শীষের প্রার্থী নিতাই রায়

2

মাহাদীর মুক্তি ও তিন দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

3

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

4

ডনবাসকে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির

5

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

6

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক

7

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

8

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

9

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোল

10

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি, ক্লাস-পরীক্

11

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

12

মেটা সরায়নি, নিজেই পেজ ‘আনপাবলিশড’ করেছেন সাংবাদিক ইলিয়াস হো

13

ময়লার গাড়ির ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

14

এখনও সন্ধান মেলেনি শিশু সাজিদের, অব্যাহত উদ্ধার চেষ্টা

15

জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : শিবি

16

বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

17

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

18

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

19

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

20
সর্বশেষ সব খবর