Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: “মানবতার স্পর্শে বদলে যাক সমাজ চলুন দয়া ও দানের সমাজ গড়ি” – এই মানবিক স্লোগানকে সামনে রেখে বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশন শীতার্ত, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার বাহেরবালী গ্রামে শতাধিক শীতার্ত মানুষের হাতে বিনামূল্যে কম্বল তুলে দেওয়া হয়।

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহেরবালী মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল বাতেন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান আনোয়ার সহ মাইজচর ইউপি সদস্য মো. এরশাদ মিয়া।

বক্তারা বলেন, শীতবস্ত্র বিতরণ কেবল সহায়তা নয়, এটি সমাজে মানবিকতা ও দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়ার একটি দৃষ্টান্ত। তারা আরও জানান, প্রতিষ্ঠার পর থেকেই এই ফাউন্ডেশনটি গ্রামবাসীর কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। মসজিদ-মাদরাসা নির্মাণ, সড়ক সংস্কার, অসহায়দের চিকিৎসা সহায়তা থেকে শুরু করে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো—প্রতিটি উদ্যোগেই রয়েছে সংগঠনটির আন্তরিকতা।

কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে এবং তারা ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবতার আলো ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানীতে হামলা

1

ভালোবাসায় তালাবদ্ধ পরী-শাওন !

2

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

3

বেগম জিয়ার সমাধিতে নাতনি জাইমাসহ স্বজনদের শ্রদ্ধা

4

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

5

শীতে বাড়ছে শিশুদের রোগ, হাসপাতালগুলোতে ভিড়

6

ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় না বিএনপি: মির্জা ফখরুল

7

শেষ মুহুর্তে ১৫ আসনে প্রার্থী বদলালো বিএনপি

8

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

9

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

10

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

11

প্রতিবন্ধক হওয়ায় অভিমানী প্রার্থীদের সরাতে তৎপর বিএনপি

12

বাহেরবালী নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

13

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

14

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ

15

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

16

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

17

সালাউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার তারেক

18

ভোর থেকেই মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল

19

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, '

20
সর্বশেষ সব খবর