Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গর্ভবতী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গিল্ডেন গ্রুপে কর্মবিরতি

গর্ভবতী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গিল্ডেন গ্রুপে কর্মবিরতি


স্টাফ রিপোর্টার, সাভার
ঢাকা জেলার আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিক তাজমিনা খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে কানাডিয়ান মালিকানাধীন গিল্ডেন গ্রুপের তিনটি কারখানায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পলাশবাড়ীর গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে জামগড়ার গিল্ডেন গার্মেন্টস লিমিটেড ও নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরাও বিক্ষোভে যোগ দেন। পরিস্থিতি শান্ত করতে কর্তৃপক্ষ তিনটি কারখানাতেই এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে।

এর আগে সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা খাতুন (২৫)। তিনি নয়ারহাটের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

শ্রমিকদের অভিযোগ, গর্ভবতী অবস্থায় অসুস্থ হলে তাজমিনা ছুটি ও চিকিৎসা সহায়তা চাইলেও তা পাননি। সহকর্মীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে তাতেও বাধা দেয় কারখানা কর্তৃপক্ষ। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, যেখানে তার মৃত্যু হয়।

শ্রমিকদের দাবি, সম্প্রতি নিয়োগপ্রাপ্ত কিছু বিদেশি কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

শিল্প পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আলোচনা চালিয়ে শ্রমিকদের শান্ত রাখা হয়েছে।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে মুসলিমদের বহুবিবাহ নিষিদ্ধ, আইন ভাঙলে ১০ বছরের জেল

1

চিলির নির্বাচনে কট্টর ডানপন্থি নেতার জয়লাভ

2

ভোলাহাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ২৭ জনকে আটক কর

3

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

4

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি বর্বরতা, একদিনে নিহত ৩৩

5

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিজেবল

6

বদরগঞ্জে সারের গুদামে হামলা, লুটপাট: থানায় হত্যার হুমকির অভি

7

‘মিস ইউনিভার্স’ হলেন মেক্সিকোর ফাতিমা বশ

8

যে কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

9

খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি সোহেলের গভীর শোক

10

মানিকগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম

11

পল্টনে জামায়াতসহ ৮ দলের সমাবেশ দুপুরে

12

ধানের শীষের কাঁটা ‘বিদ্রোহী’: ময়মনসিংহের ৯ আসনেই বিএনপির প্র

13

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

14

হাসিনার কারণেই বেগম জিয়ার অসুস্থতা: রিজভী

15

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

16

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

17

মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি

18

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

19

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

20
সর্বশেষ সব খবর