Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রায় ৯৩ লাখ টাকা বেড়েছে রুমিন ফারহানার বার্ষিক আয়

প্রায় ৯৩ লাখ টাকা বেড়েছে রুমিন ফারহানার বার্ষিক আয়

গত ছয় বছরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ব্যারিস্টার রুমিন ফারহানার বার্ষিক আয় বেড়েছে প্রায় ৯২ লাখ ৮০ হাজার টাকা। প্রধানত আইন পেশা এবং ব্যাংকে রাখা স্থায়ী আমানতের মুনাফা থেকেই এই আয় বেড়েছে বলে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা সূত্রে জানা গেছে। 

২০২৫ সালের ৩১ ডিসেম্বর নাগাদ জমা দেওয়া হলফনামা অনুযায়ী, রুমিন ফারহানার বর্তমান বার্ষিক আয় ৯৭ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। অথচ ২০১৯ সালে তার বার্ষিক আয় ছিল মাত্র ৪ লাখ ৩৪ হাজার ১০০ টাকা। বর্তমানে তার কাছে নগদ ও ব্যাংকে জমা রয়েছে ৩২ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। এর মধ্যে ব্যাংকে জমা রয়েছে ৩০ লাখ ৪২ হাজার ৬৯৪ টাকা এবং হাতে নগদ রয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৭৯ টাকা। ২০১৯ সালে তার কাছে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল ৯ লাখ ৮৫ হাজার ৪২২ টাকা। 

ধানমন্ডির ল্যাবরেটরি রোডে ৫ কাঠা জমি ও একই এলাকায় পাঁচটি ফ্ল্যাট এবং পল্টনে  হাজার ২৫৮ দশমিক ৮৮৪ বর্গফুটের বাণিজ্যিক স্পেস থাকলেও এর সবই তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। এছাড়া ২০১৯ সালের মতো এখনো তার ১০ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে; অর্থাৎ গত ৬ বছরে তার স্বর্ণের পরিমাণ বাড়েনি। 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রুমিন ফারহানা। জোটগত সমঝোতার অংশ হিসেবে বিএনপি এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়ায় রুমিন দলীয় মনোনয়ন পাননি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। 

নির্বাচনে রুমিন ফারহানা মোট ২৫ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন। এর মধ্যে ২০ লাখ টাকা তার নিজস্ব আয় থেকে এবং বাকি ৫ লাখ টাকা প্রবাসী আত্মীয়ের কাছ থেকে ধার নেবেন। হলফনামার তথ্য অনুযায়ী, বর্তমানে তার নামে কোনও মামলা নেই; আগের সব মামলা আদালত কর্তৃক নিষ্পত্তি হয়েছে। 

বহিষ্কার প্রসঙ্গে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “দল আমাকে মনোনয়ন দেয়নি, এতে আমার কোনো ক্ষোভ নেই। দলের নির্দেশে আমি যখনই দরকার পদত্যাগ করেছি। দল বহিষ্কার করলেও আমি জনগণের পাশে থেকে আমার রাজনীতি চালিয়ে যাব।” 

উল্লেখ্য, ১৯৭৩ সালে তার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।  

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ঢাবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

2

মালয়েশিয়ায় ১৮৪ অবৈধ অভিবাসী আটক, আছে বাংলাদেশিও

3

সদ্য পদত্যাগকারী স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনি

4

হজযাত্রীদের বিমান ভাড়ায় অনিশ্চয়তা

5

হচ্ছে না জামাত-ইসলামী আন্দোলন জোট

6

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

7

নতুন পে কমিশন গঠনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার: অর্থ উপদেষ

8

যথেষ্ট ধনী হলে সৌদী আরবেও মিলবে মদ

9

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

10

কিশোরগঞ্জে বিএনপির মনোনোয়ন পেলেন যারা

11

স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাচ্ছেন বেগম জিয়া

12

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

13

মুস্তাফিজ ইস্যুতে কঠোর সরকার: বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষ

14

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

15

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

16

আজ পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

17

পরীক্ষার কারণে মহাসমাবেশ স্থগিত করলো জামায়াত

18

তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

19

জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি

20
সর্বশেষ সব খবর