Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল্পিত অপচেষ্টা: সালাহউদ্দিন

হাদির ওপর হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের সুপরিকল্পিত অপচেষ্টা: সালাহউদ্দিন

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বাংলাদেশের ওপর হামলা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেছেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সুপরিকল্পিত অপচেষ্টা।

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১০ তারিখ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এর পরদিনই একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর ওপর হামলা হয়েছে। হামলার ধরন দেখে স্পষ্ট বোঝা যায়, এটি একটি পেশাদার হামলা।

বিএনপির এই নেতা আরও বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক থাকবে, মতভিন্নতা থাকবে। তবে সেই বিতর্ক এমন পর্যায়ে যাবে না যাতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। এই ঐক্য অটুট রাখা ও সুদৃঢ় করাই আমাদের অঙ্গীকার।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের চেতনা জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা। জনগণের প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তিকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—এ ধরনের হামলা চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৭ নভেম্বরই শুরু ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা

1

হাদিকে হত্যাচেষ্টা, হামলাকারীরা ভারত চলে গেছে: জুলকারনাইন সা

2

কিশোরগঞ্জে বিএনপির মনোনোয়ন পেলেন যারা

3

সচিবালয়ে আন্দোলন, পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে

4

৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন, জানাজা ঘিরে নিরাপত্তা জোর

5

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

6

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

7

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফ

8

দুই গণমাধ্যমে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

9

এক বছরে ৬২ হত্যাকাণ্ড যশোরে, বেড়েছে পিস্তল, ছুরি ও ধারালো অ

10

২০২৬ সালে কতদিন সরকারি ছুটি, জানালেন প্রেস সচিব

11

মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ

12

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী

13

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা নিহত

14

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে ১৩১ আপিল

15

চার অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিল অন্তর্বর্তী সরকা

16

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

17

নির্বাচন নাকি বন্দুকের মুখে নাটক

18

অবশেষে প্রাণঘাতী সংঘাতের অবসান, যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্ব

19

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

20
সর্বশেষ সব খবর