Ziaur Rahman Bokul
প্রকাশ : শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম মারুফ

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম মারুফ

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা ৮ দলের জোট নিয়ে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি জানিয়েছে, আসন সমঝোতা নিয়ে জোটের মধ্যে কোনো ভাঙন বা নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি, বরং আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক সকালবেলার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

আমার দেশের সংবাদের প্রতিবাদ: বৃহস্পতিবার সন্ধ্যায় ‘আমার দেশ’ অনলাইনে ‘জামায়াত জোটে থাকছে না চরমোনাই পীর-মামুনুলের দল!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘‘এই সংবাদের শিরোনামের সঙ্গে মূল খবরের কোনো মিল নেই। নিউজের ভেতরেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং আমাদের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদের বক্তব্যে বলা হয়েছে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। অথচ শিরোনাম করা হয়েছে নেতিবাচক। সাংবাদিকতার ভাষায় এটা স্ববিরোধিতা’’।

ভাষাগত শিষ্টাচার নিয়ে প্রশ্ন: আমার দেশের ওই প্রতিবেদনে ‘চরমোনাই পীরের দল’ এবং ‘মামুনুলের দল’ শব্দচয়ন করায় ক্ষোভ প্রকাশ করেন শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেন, ‘‘চরমোনাই কোনো দলের নাম নয়, এটি একটি স্থানের নাম। ‘চরমোনাইয়ের দল’ বা ‘মামুনুলের দল’—এ ধরনের শব্দচয়ন অত্যন্ত অভদ্রোচিত এবং সাংবাদিকসুলভ নয়। দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস’’।

আসন সমঝোতা ও এনসিপি প্রসঙ্গ: জোটের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে মারুফ বলেন, ‘‘জোটের পরিসর বেড়েছে। এখন এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) যুক্ত হচ্ছে। স্বাভাবিকভাবেই নতুন দল যুক্ত হলে পুরনোদের কিছু ছাড় দিতে হবে। এটা একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। আসন সমঝোতার বিষয়টি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চলতে পারে। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ভাঙনের খবর ছড়ানো অমূলক’’।

মিডিয়ার ভূমিকা নিয়ে সমালোচনা: শেখ ফজলুল করীম মারুফ অভিযোগ করেন, গত প্রায় এক মাস ধরে নির্দিষ্ট কিছু গণমাধ্যম ইসলামী দলগুলোর ঐক্য ভাঙার জন্য নেতিবাচক সংবাদ প্রচার করছে। তিনি বলেন, ‘‘আমার মনে হয় না যারা নিউজ করছেন তারা সংবাদ যাচাই-বাছাই করছেন। বরং অনলাইন নিউজে ভিউ বাড়ানোর জন্য চটকদার শিরোনাম ব্যবহার করছেন। আমরা বারংবার বলছি, আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। টেবিলে আলোচনা হচ্ছে, কার কোনটা প্রাপ্য তা নিয়েই সিদ্ধান্ত হবে। আমরা আশাবাদী জোট ভালো কিছুর দিকেই যাচ্ছে’’।

বরিশালের দুটি আসন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘‘সেটা সময়ের সঙ্গে দেখা যাবে।’’ তবে জোট অটুট থাকার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

1

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

2

হচ্ছে না জামাত-ইসলামী আন্দোলন জোট

3

স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি শিক্ষকদের

4

ঠাকুরগাঁওয়ে তিন ফার্মেসি মালিকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত কমিট

5

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

6

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

7

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

8

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

9

নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

10

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

11

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

12

বেরোবিতে যৌন নিপীড়ক শিক্ষকদের স্থায়ী বহিষ্কারের দাবি

13

আওয়ামী লীগকে ঠেকাতে এক হাসনাতই যথেষ্ট: নাসীরুদ্দীন পাটওয়ার

14

মুক্তি পাচ্ছে শুভ–ঐশীর ‘নূর’

15

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

16

পর্যাপ্ত মজুদ থাকা স্বত্বেও পেঁয়াজের বাজারে আগুন, ১৬০ টাকা দ

17

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

18

যুক্তির রাজনীতিতে বিএনপির নতুন মুখ সালাহউদ্দিন আহমেদ, আলোচনা

19

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও

20
সর্বশেষ সব খবর