Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দিন আহমদ

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা পরাধীনতার শামিল হবে। তিনি সতর্ক করে বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর যদি জনগণ নিষ্ক্রিয় হয়ে যায়, তবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে দেশের গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করার চেষ্টা চলছে এবং গণতন্ত্রে সহজে উত্তরণ যেন না ঘটে, সে জন্য বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ক্ষমতাসীন দল এবং জামায়াতে ইসলামীর অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “ছাত্রদের হত্যাকাণ্ড, মা-বোনদের ইজ্জত লুণ্ঠন, আমাদের বাড়িঘরে আগুনের ঘটনার সময় আপনারা কোথায় ছিলেন?” 

প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের শাসনামলের নির্বাচনের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, এরশাদের সঙ্গে কারা নির্বাচনে গিয়েছিল, তা দেশের মানুষ জানে। ওই নির্বাচন বর্জনের সিদ্ধান্তই বিএনপিকে ১৯৯১ সালে ক্ষমতায় এনেছিল। সে সময় আওয়ামী লীগ এবং জামায়াত জনগণের সঙ্গে বেইমানি করেছিল।

তিনি লোভের রাজনীতির সমালোচনা করে বলেন, বিগত ১৭ বছর ধরে সরকারের নিপীড়ন সত্ত্বেও বিএনপি লড়াইয়ের ময়দান ত্যাগ করেনি। তিনি বলেন, “এখন কত ধরনের লোভ, এই দুনিয়ায় কিছু না পেলে অন্য দুনিয়ায় পাওয়া যাবে... দেশের মানুষ খুব ভালো বোঝে। তারাই বিচার করবে।”  নজরুল ইসলাম খান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে সবাইকে এগিয়ে চলার আহ্বান জানান।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, যার বিপরীতে বিএনপি প্রতিরোধ অটুট রেখেছিল। তরুণদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “সেখানে তরুণরা দেয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ফ্যাসিস্ট বিদায় করেছে।” 

মঈন খান আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের পর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা এগিয়ে চলেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বিভাজনের রাজনীতি করেননি। আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে সামনের দিকে এগিয়ে গিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুক।” 

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

1

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ১, সড়ক অবরোধ

2

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

3

বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা

4

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

5

চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের: প্রধান উপদেষ

6

কেউ পাথর মারলে ফুল আর গালি দিলে আমরা সালাম দেব: হাসনাত

7

ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার নাম মাথায় ঘুরবে:

8

বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডা. জাহিদ

9

মসজিদে নববীতে নতুন ছাউনি স্থাপন

10

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনান

11

৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করে সরকার গঠন করবঃ তাহেরী

12

এনসিপি ছাড়লেন ডা. তাসনিম জারা

13

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

14

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

15

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোল

16

ব্রুনাইকে বিধ্বস্ত করে বাংলাদেশের ৮ গোলের জয়

17

যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি হামলায় গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

18

আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

19

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

20
সর্বশেষ সব খবর