Deleted
প্রকাশ : বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৫দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। 

বুধবার (১৫ অক্টোবর) শুরু হওয়া এ মানববন্ধনটি শহরের সাধনার মোড় থেকে শুরু করে পূর্বচাঁদকাঠি চৌমাথা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার লম্বা এ মানববন্ধনে জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাকর্মীরা অংশগ্রহণ করে। 

এতে বক্তৃতা করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, এসিসস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামানসহ জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার উদ্যোগ একটি দলের এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা। গণমানুষের পাঁচ দফা দাবি মেনে নিলে জাতি রাজনৈতিক সংকট থেকে মুক্তি পাবে। এতে শুধু জামায়াত নয়, গোটা জাতির মঙ্গল হবে বলেও মন্তব্য করেন তারা।

তারা আরও বলেন, সরকার একতরফা নির্বাচনের পথে হাঁটছে। নভেম্বর মাসে গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাবন্দি ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

1

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

2

ভৈরবকে জেলা করার ‘পুরানো টোপ’ দিলেন শরীফুল আলম, প্রয়াত নেতাদ

3

ইউক্রেন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

4

বিকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

5

তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে বিমানবন্দর পরিদর্শনে বি

6

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

7

১ জানুয়ারি বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

8

রাজপথে দাঁড়াতেই পারেনি ফ্যাসিবাদীরা: গোলাম পরওয়ার

9

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

10

বেতন–ভাতা কাঠামো নিয়ে পে কমিশনের নতুন পদক্ষেপ

11

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

12

রাজধানীসহ সারাদেশে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

13

মুস্তাফিজকে বাদ দিয়ে কেকেআর-এর বিবৃতি

14

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

15

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আটক

16

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

17

ভূমিকম্প আতঙ্কে ক্লাস-পরীক্ষা বন্ধ, অনিশ্চয়তায় শিক্ষার্থী ও

18

তীব্র কুয়াশায় শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

19

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

20
সর্বশেষ সব খবর