Deleted
প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ম্যাজিস্ট্রেট বাড়ানোর পাশাপাশি পুলিশেরও ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছেন পুলিশ সুপাররা। ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়ে সুষ্ঠু ভোটের জন্য নানা দাবির কথা তুলে ধরেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে এমন দাবির কথা জানান এসপিরা।

এসপিরা জানান, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি।

আমাদের পর্যাপ্ত যানবাহন সংকট রয়েছে। পর্যাপ্ত জনবল সংকটের কারণে জনবল বৃদ্ধি করা প্রয়োজন। একই দিনে দুটি নির্বাচন বড় একটা চ্যালেঞ্জ হবে। নির্বাচনের দিন অসুস্থ, প্রতিবন্ধী লোক ভোট দিতে গেলে পুলিশকে বলা হয় সহযোগিতা করার জন্য।

এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখার জন্য সুপারিশ করেছেন তারা।

পুলিশ সুপাররা আরো জানান, বিগত নির্বাচনগুলোতে পুলিশের যে বাজেট ছিল এটা বৈষম্য ছিল। এই নির্বাচনে বাজেট বাড়ানো প্রয়োজন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ানোর জন্য সুপারিশ করছি।

এ ছাড়া পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ারেরও দাবি জানিয়েছেন তারা।

জেলা প্রশাসকরা জানান, মাঠ পর্যায়ে এখনো যে বৈধ অস্ত্র রয়েছে, দ্রুত অস্ত্রগুলো রিকভারি করতে আপনাদের সহযোগিতা চাই। দূর অঞ্চলে যাতায়াতের জন্য হেলিকপ্টার দেওয়ার সুপারিশ করা হয়। এআই এবং অপতথ্য প্রচার আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি।

আইনের বাইরে আমরা একটি কাজও করতে রাজি নই। আমাদের অনেক উপজেলায় গাড়ি পুড়ে গেছে এবং সেসব উপজেলায় গাড়ি প্রয়োজন। এ ছাড়া গণভোটের প্রচারের জন্য সময় বাড়ানো দরকার। সীমান্ত জেলাগুলোতে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন বলেও জানান ডিসিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

1

‘জুলাই ঐক্য’র ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

2

হাদি হত্যা: ‘দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল’ গঠনের দাবি ইনকিলাব

3

তারেক রহমানকে সমর্থন দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরশাদুল

4

হাদি এখনও আশঙ্কামুক্ত নন, অবস্থা অপরিবর্তিত: ইনকিলাব মঞ্চ

5

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

6

শপথ নিলেন ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

7

পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

8

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

9

পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাই, গ্রেপ্তার ২

10

ভূমিকম্প আতঙ্ক, টঙ্গীতে আহত কারখানার ২ শতা‌ধিক শ্রমিক

11

শুরু হলো রায়েরবাজার থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন

12

মাজহারুলের মনোনয়ন বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের ৪ নেতা

13

নয়নের প্রত্যাশিত আসনে ধানের শীষের প্রার্থী নিতাই রায়

14

হাসিনাসহ সেনা কর্মকর্তাদের পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর

15

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

16

বিয়ে করবেন টলিউড জুটি দেব ও রুক্মিণী মৈত্র ?

17

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

18

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ‘আজীবন বহিষ্

19

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

20
সর্বশেষ সব খবর