Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে এই আয়োজন করে ‘বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদ’ (BASP)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক খালেদ সাইফুল্লাহ সোহেল। এ সময় তিনি মরহুমার কর্মময় জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন আঞ্চলিক পত্রিকার সম্পাদকবৃন্দ।

সভাপতির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, ‘‘বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন। বারবার কারা নির্যাতিত হয়েও তিনি মাথা নত করেননি। তাকে হারিয়ে জাতি আজ তার শ্রেষ্ঠ অভিভাবককে হারিয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘দেশমাতা হিসেবে তিনি এদেশের মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছেন, তা চিরস্থায়ী। তার দেখানো পথেই আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। আজ এই শোকের সময়ে আমাদের শপথ নিতে হবে—তার আদর্শ ও ত্যাগের মহিমা আমরা আমাদের লেখনী ও সাংবাদিকতার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেব।’’

মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আঞ্চলিক সম্পাদক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন আঞ্চলিক পত্রিকার সম্পাদকবৃন্দ এবং সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান, যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধা দিয়ে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

1

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

2

মেহেরপুরে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

3

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

4

বাড্ডায় এনসিপির অফিসে গুলি!

5

২৮ কোটিতে বিক্রি হলো টাইটানিকে থাকা যাত্রীর স্বর্ণের ঘড়ি

6

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

7

সুদানে আরএসএফের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭৯

8

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

9

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

10

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায়

11

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই

12

জোটের দুই নেতাকে বিএনপির সবুজ সংকেত

13

‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয়ী কে এই ফাতিমা বশ

14

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

15

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

16

এ মাসেই বামপন্থিদের বৃহত্তর জোট গঠন

17

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি

18

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

19

জনগণের মতো সেনাবাহিনীও চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বা

20
সর্বশেষ সব খবর