Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

সংসদ নির্বাচনের কারণে ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না সরকার

চলতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কারণে এ সম্মেলন নিয়ে ভাবা হচ্ছে না। এক কথায় ডিসি সম্মেলন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত কিংবা প্রস্তুতি কোনোটাই নেই।

২০২৬ সালের ডিসি সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেন, ডিসি সম্মেলনের বিষয়টি আমরা এখনো পরিকল্পনায় আনিনি। এ বিষয়ে আমাদের কোনো প্রস্তুতিও নেই। আগামী ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলন হচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা আশা করছি- ফেব্রুয়ারি মাসে নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। তখন হয়তো এ বিষয়ে নতুন সিদ্ধান্ত হবে। 

ডিসি সম্মেলন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলেন, সরকার এখন নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত। সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মাঠ প্রশাসন মূল ভূমিকা পালন করে। ডিসি সম্মেলনের মতো এত বড় আয়োজন নিয়ে সরকার এই মুহূর্তে ভাবছে না।

সম্প্রতি ৫২ জেলায় নতুন ডিসি দেওয়া হয়েছে। তাদের এবং নতুন বিভাগীয় কমিশনারদের নিয়ে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে বিশেষ সভা করে নির্বাচন সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। ডিসি সম্মেলনে যা বলা বা করা হয়, তাই নির্দেশনা দেওয়া হয়েছে।

 আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসদ কার্যালয় ঘেরাও, ২২ নেতাকর্মী আটক

1

ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা

2

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

3

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্

4

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

5

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

6

হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে যুবলীগ নেতা সম্রাট?

7

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

8

বার্ষিক আয় তারেক রহমান-শফিকুর রহমানকেও ছাড়ালেন ভিপি নুর

9

ট্রাফিক বিভাগে অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের ব

10

‘মাজহারুলের পরাজয় ঠেকাতে’ মনোনয়ন বাতিল? ভোটারকে ভয় ও ‘তুচ্ছ

11

খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’

12

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প

13

আজহারীর বই নকলের অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

14

সাভারে পার্কিং করা বাসে আগুন

15

পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের

16

চুপিসারে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

17

সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন

18

যুদ্ধবিরতি ৪০০ বার লঙ্ঘন, গাজায় থামছেই না বর্বরতা

19

ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন

20
সর্বশেষ সব খবর