Deleted
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থার্টি ফার্স্ট ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা

থার্টি ফার্স্ট ঘিরে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা

খ্রিষ্টীয় বর্ষবরণের রাত, অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তায় থাকছে পোশাকধারী র‌্যাব-পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুলসংখ্যক গোয়েন্দা সদস্য। টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি মাঠে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

থার্টি ফার্স্ট নাইটে আগেই ঢাকায় ফানুস ওড়ানো এবং পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ডিমপি। এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের তিন দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্তও একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বাড়তি সতর্কতা হিসেবে ফানুস থেকে সৃষ্ট ঝুঁকি এড়াতে মেট্রোরেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাইন পরিষ্কার রাখার জন্য একটি টিম কাজ করবে। এমআরটি পুলিশ জানিয়েছে, নিরাপত্তা নজরদারি কঠোরভাবে চলবে।

ডিএমপি সূত্রে জানা গেছে, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, ফানুস ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অগ্নিদুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্দেহজনক কোনও কিছু দেখলে স্থানীয় থানায় জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদরদফতরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, “থার্টি ফার্স্ট নাইট ঘিরে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। সারাদেশে পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটকে নিরাপত্তা-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।”

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

ডিএনসির সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আব্দুল হালিম রাজ বলেন, “থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে দেশের সব বার ও ক্লাবে বিশেষ নজরদারি থাকবে। পারমিট ছাড়া মদ্যপান বা বিক্রি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক পরিবহন ও সেবন রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হবে। সামাজিক মাধ্যমেও নজরদারি বাড়ানো হয়েছে।”

এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকি তানজিলুর রহমান বলেন, “ফানুস ওড়ানো নিষিদ্ধ থাকলেও কিছু মানুষ তা অমান্য করে। এজন্য আমরা অতিরিক্ত সতর্ক রয়েছি। স্টেশন পাহারায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। লাইন পরিষ্কার রাখার জন্য একটি টিম কাজ করবে।”

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, “ঘনবসতিপূর্ণ এলাকায় ফানুস ওড়ানোর কারণে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই ফানুস ওড়ানোকে নিরুৎসাহিত করা প্রয়োজন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

1

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

2

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

3

৬১ ইসরাইলি সেনার আত্মহত্যা

4

ঢাকার মাথাপিছু আয় জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ: ডিসিসিআই

5

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

6

শ্রীপুরে এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিত

7

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

8

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

9

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

10

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো তারেক রহমানের বাসায়

11

ঢাকা থেকে করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার প্রস্তুতি

12

পঞ্চগড়ে টানা পাঁচ দিন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

13

বৃহস্পতিবার সারা দেশে প্রচারণায় নামছেন প্রার্থীরা

14

হাদি হত্যার মূল ঘাতক ফয়সালের অবস্থান নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক

15

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন

16

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

17

সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী আমাদের প্রেরণার উৎস: তারেক

18

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই

19

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

20
সর্বশেষ সব খবর