Deleted
প্রকাশ : শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উচ্ছ্বাসের জোয়ার বইছে: প্রেস সচিব

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উচ্ছ্বাসের জোয়ার বইছে: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে উচ্ছ্বাসের জোয়ার বইছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে; এ লক্ষ্যে প্রধান উপদেষ্টাসহ সরকারসংশ্লিষ্ট সবাই দিনরাত কাজ করছেন।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘নির্বাচনি ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রেস সচিব।
শফিকুল আলম বলেন, মানুষ সুশাসন চায়, কিন্তু এটি একদিনে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার কার্যক্রমে ১০ থেকে ১৫ বছর সময় লেগেছে। আমাদেরও নির্বাচনের পর সংলাপের মাধ্যমে ধীরে ধীরে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। নেপালে সংস্কার করতে ৯ বছর লেগেছে।
তিনি আরও বলেন, দেশজুড়ে এখন নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। আমরা একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি।
নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, অনেকে বলেন জুলাই সনদে নারী বা শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই, কিন্তু বাস্তবে সব শ্রেণিপেশার প্রতিনিধিত্বই সেখানে রয়েছে।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি করা হবে পরবর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতোমধ্যেই শ্রমবাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।
রেল খাতে বিনিয়োগ প্রসঙ্গে প্রেস সচিব জানান, পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে রেল প্রকল্পে। দেশের যোগাযোগ অবকাঠামোকে আরও আধুনিক করতে এসব প্রকল্প নেওয়া হয়েছে।
প্রেস সচিব আরও বলেন, শেখ হাসিনা আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। আওয়ামী লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সহিংসতা চালাতে চায়। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে নির্মাণ কারখানায় বিস্ফোরণে নিহত ১৫

1

পহেলা অগ্রহায়ণকে ‘নববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা ডাকসুর

2

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

3

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

4

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

5

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

6

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

7

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

8

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে ব্যাহত যান চলাচল

9

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

10

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

11

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

12

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

13

ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক আইজিপি মামুনকে

14

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

15

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি : দ্য ডিসেন্ট

16

এক কেন্দ্রে কোনো ভোট পায়নি শিবিরের জিএস-এজিএস

17

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

18

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেল

19

আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা, জোটে জটিলতা বাড়িয়েছে বিএনপি: মা

20
সর্বশেষ সব খবর