Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজি

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজি

মৃত্যুদণ্ডের রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে পড়েছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। বিশ্বব্যাপী সংঘাতের পূর্বাভাস প্রদান ও নিরসনে কাজ করা এই সংস্থাটি গতকাল সোমবার এক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছে। 

সংস্থাটি মনে করছে, শেখ হাসিনা যত দিন আওয়ামী লীগের নেতৃত্ব ধরে রাখবেন তত দিন এই দলটির রাজনৈতিক অঙ্গনে ফেরার সম্ভাবনা কম। গত বছরের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়।

সেদিনই শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। অন্তর্বর্তী সরকার রাজনৈতিকসহ বিভিন্ন মহলের দাবির মুখে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। এরপর নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত সপ্তাহে বলেছেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের পর ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ জানায়, তারা বাংলাদেশের ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে। 

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত জানানো হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য তাঁর দায়িত্ব নিয়ে খুব কমই সন্দেহ রয়েছে।’

থমাস কিন বলেন, জাতিসংঘের একটি তদন্ত প্রতিবেদনে এরই মধ্যে বলা হয়েছে যে প্রায় এক হাজার ৪০০ মানুষের প্রাণহানি ঘটে যে দমন-পীড়নে, তা রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ জ্ঞাতসারে, সমন্বয়ে এবং নির্দেশনায় পরিচালিত হয়েছিল।

তদন্তে বিশেষভাবে শেখ হাসিনা এবং তাঁর এক সহ-আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে চিহ্নিত করা হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় এই বিষয়ে আরো প্রমাণ উঠে এসেছে। সেগুলোর মধ্যে ছিল শেখ হাসিনার দমন-পীড়ন নিয়ে আলোচনাসংবলিত রেকর্ডিং এবং দেশের সাবেক পুলিশপ্রধানের সাক্ষ্য।

তবে এই বিচারপ্রক্রিয়া সমালোচনার ঊর্ধ্বে ছিল না বলে মনে করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালট্যান্ট থমাস কিন। তিনি বলেন, ‘অনুপস্থিতিতে (ইন অ্যাবসেন্টিয়া) বিচার প্রায়ই বিতর্ক সৃষ্টি করে এবং এই ক্ষেত্রে বিচার দ্রুতগতিতে সম্পন্ন হওয়া ও আসামির পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাব বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা সম্পর্কে প্রশ্ন তোলে।

এসব সমালোচনা বাংলাদেশের অপরাধ বিচার ব্যবস্থার দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জগুলোকেই প্রতিফলিত করে। আর ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের অন্তর্বর্তী সরকার যথেষ্টভাবে সমাধানের চেষ্টা করেনি।

থমাস কিন বলেন, ‘বিচার নিয়ে সমালোচনা থাকলেও একে শেখ হাসিনার কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের নেতৃত্ব বা নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যের কর্মকাণ্ডকে খাটো করে দেখার বা এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহার করা উচিত নয়।’

থমাস কিন আর বলেন, ‘এই রায়ের রাজনৈতিক প্রভাব গভীর। বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন খুবই ক্ষীণ বলে মনে হচ্ছে। তবে তিনি যত দিন আওয়ামী লীগের নেতৃত্ব ছাড়তে অস্বীকার করবেন, তত দিন দলটির রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার সম্ভাবনাও কম।’

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালট্যান্ট বলেন, ‘দেশটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। সম্প্রতি ধারাবাহিক বোমা হামলা এবং আওয়ামী লীগের ঘোষিত সার্বিক ‘লকডাউন’ দেশটিকে অস্থির করে তুলেছে। আওয়ামী লীগের উচিত সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং অন্তর্বর্তী সরকারের উচিত আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে কঠোর দমন-পীড়ন এড়ানো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

1

আওয়ামী ফ্যাসিবাদীদের উপর ভর করে টিকে থাকতে চায় বিএনপি: মাসুদ

2

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

3

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

4

বেগম জিয়ার স্বাস্থ্য অপরিবর্তিত, স্বস্তি চিকিৎসকদের

5

খামেনির দেশত্যাগের গুঞ্জন, কী বলছে ইরানি দূতাবাস?

6

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

7

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

8

গণঅভ্যুত্থানের পর আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত হচ্ছে: মির

9

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

10

গাজার তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২

11

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নে

12

দুই বছর পর নতুন ছবি ও ওয়েব সিরিজে ফিরছেন মিম

13

চলতি বছরের হজকে ৫০ বছরের সেরা হজ ঘোষণা সৌদির

14

গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

15

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

16

পিঠা খাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পরীমণি

17

মোটরসাইকেল থেকে ছোঁড়া গুলি লেগেছে হাদির কানের নিচে

18

ভারত-পাকিস্তানের সামরিক মহড়া একই সময়ে, নেপথ্যে কী?

19

ইসি বলছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, শঙ্কায় প্রার্থীরা

20
সর্বশেষ সব খবর