Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: উপদেষ্টা মাহফুজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা অঙ্গীকার নিয়ে এসেছিলাম যে, বিচারের কাজ শুরু করব। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহিদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। 
উপদেষ্টা বলেন, অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। যারা ছাত্র-জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।  
তিনি আরও বলেন, সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সরকার গৃহীত একটা দলিলে আসতে পেরেছে। সবাই মিলে সর্বসম্মত হয়েছেন। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা দিল।  
মাহফুজ আলম বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম একটা বাংলাদেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার শেষ যাত্রায় লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা

1

আসন্ন নির্বাচনের প্রার্থিতা ঘোষণার ৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার

2

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভিপি সোহেলের দোয়া মাহফিল আয়োজন

3

মুনাফেকদের থেকে সাবধান থাকতে বললেন মির্জা ফখরুল

4

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

5

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বিএনপি

6

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

7

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, ভোগান্তিতে জনজীবন

8

২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে প্রবেশের শীর্ষে বাংলাদেশ

9

ড্রোন ওড়ানো নিষিদ্ধ হলো বিমানবন্দর ও আশপাশের এলাকায়

10

গণভোটের ফলাফল জানালো ইসি

11

সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

12

বিশ্বকাপ খেলতে এসে ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই

13

দিল্লিতে হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই: পররাষ্ট্র

14

শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে: প্র

15

ভূমিকম্পে সারাদেশে নিহত ৫, আহত দুই শতাধিক

16

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কাঁপল গুজরাটের রাজকোট, আতঙ্কে রাস্

17

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

18

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

19

যেসব শর্ত না পূরন হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

20
সর্বশেষ সব খবর