Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

আদালত অবমাননার অভিযোগ থেকে আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় অব্যাহতি পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।

আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। বিরূপ মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান।

এদিন বেলা ১১টার পর আইনজীবীদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বিএনপির এই নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল সহ বেশ কয়েকজন আইনজীবী।

পরে নিঃশর্ত ক্ষমা চেয়ে ফজলুর রহমান ট্রাইব্যুনালকে বলেন, "আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।"

একপর্যায়ে ক্ষমা প্রার্থনা গ্রহণ করার পাশাপাশি আদালত অবমাননা থেকে ফজলুর রহমানকে অব্যাহতি দিয়ে ট্রাইব্যুনাল বলেন, "আপনার মতো ব্যক্তির কাছে এমন বক্তব্য আশা করি না।"

গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ নভেম্বর বিএনপির এই নেতাকে আজ সোমবার সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন ট্রাইব্যুনাল। এরমধ্যেই গত ৩ ডিসেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান ফজলুর রহমান।

আদালত অবমাননার অভিযোগের বিষয়ে গত ২৬ নভেম্বর প্রসিকিউশন জানায়, চলতি বছরের ২৩ নভেম্বর চ্যানেল 24-এর একটি টকশোতে অংশগ্রহণ করেন বিএনপি নেতা ফজলুর রহমান। ওই টকশোতে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, "আমি প্রথম দিন থেকেই বলছি, এই কোর্ট আমি মানি না।"

পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেছিলেন, "সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না। এই কোর্টের আমি বিচার মানি না, ইউটিউবে বলেছি, টকশো’তে বলেছি। যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, মাফ চাইব, প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছে আমার ধারণা এদের মধ্যে, এদের ভেতরে একটা কথা আছে।" প্রসিকিউশন সেদিন আরও অভিযোগ করে যে ওই টকশোতে তিনি অনেক মানহানিকর বক্তব্য দিয়েছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা ফেরতের চাপে আইনি লড়াইয়ের পথে তিশা

1

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে সরকার বদ্ধপরিকর: আসিফ নজরুল

2

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

3

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

4

আশরাফুল হত্যার নেপথ্যে যে কারণ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

5

বাবার কবর জিয়ারতে জিয়া উদ্যানের পথে তারেক রহমান

6

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে জনসমুদ্র শাহবাগ

7

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, সরে গেলেন ইনকিলাব মঞ্চের

8

আদালত অবমাননা : নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফজলুর রহমান

9

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

10

কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

11

অস্তিত্ব সংকটে সাভারের ‘গোলাপ গ্রাম’

12

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সর

13

দাবি আদায়ে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

14

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

15

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

16

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

17

কলকাতা-মুম্বাই-চেন্নাইয়ে ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল ব

18

চার খুনের মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন

19

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্র

20
সর্বশেষ সব খবর